ওঙ্কার ডেস্ক: ‘মৃগয়া’র সাফল্যের পর এবার নতুন ছবিতে হাত দিতে চলেছেন অভিরূপ ঘোষ। এপর্যন্ত পরিচালকের সিনেমা-সিরিজে রহস্য রোমাঞ্চ পেয়েছেন বাঙালি দর্শক। তবে এবার আর অ্যা কশন ফিল্ম নয়, নিখাদ পারিবারিক এক গল্প সিনেমার পর্দায় তুলে ধরবেন তিনি। তবে সুত্রের খবর বলছে এবার সম্পর্কের ছবি, প্রেমের ছবি করতে চলেছেন অভিরূপ।
পরিস্কার করে না বললেও পরিচালক ঘোষ জানান, পারিবারিক ড্রামা হলেও চিত্রনাট্যে একাধিক স্তর রয়েছে। জানা যাচ্ছে, এই সিনেমায় থাকবেন আবির চট্টোপাধ্যা য়, প্রিয়াঙ্কা সরকার তা একপ্রকার নিশ্চিত। তাঁদের সঙ্গে অত্যপন্ত তাৎপর্যপূর্ণ চরিত্রে পাওয়া যাবে বিবৃতি চট্টোপাধ্যা য়কেও। ইতিমধ্যেই অভিনেত্রী চিত্রনাট্য হাতে পরিচালকের সঙ্গে ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। টলিপাড়ার অন্দরে গুঞ্জন, এবার একান্নবর্তী পরিবারের কাহিনি বলবেন অভিরূপ। গল্প থাকবে গ্রামের বাড়িতে দুর্গাপুজোর প্রেক্ষাপটে। পরিবারের অন্যনতম দুই সদস্যের চরিত্রে দেখা যাবে দর্শনা বণিক ও ঐশ্বর্য সেনকে। অভিরূপ ঘোষের পরবর্তী ছবির কাস্টিং যে আলাদা মাত্রা তৈরি করবে তা বলাই বাহুল্য। আপাতত চিত্রনাট্যের চূড়ান্ত কাজ চলছে। আর সেই প্রেক্ষিতেই ছবির গল্প এখনই ভাঙতে নারাজ পরিচালক। জানা গিয়েছে ছবির শুটিং হবে কলকাতা ও পুরুলিয়া মিলিয়ে।
আগস্ট মাসের শুরুতেই শুটিং শুরু করার কথা পরিচালক অভিরূপ ঘোষের। ‘মৃগয়া’ দারুণভাবে সফল, ফলে পরিচালক নতুন উদ্যলমে নতুন সিনেমার কাজে হাত দিচ্ছেন। এই ছবির সবচেয়ে চমক, প্রথমবার আবির-প্রিয়াঙ্কা একসঙ্গে ধরা দেবেন। প্রসঙ্গত, অভিরূপের ‘মৃগয়া’ ছবিতেও প্রিয়াঙ্কা সরকারকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে। তবে এই নতুন ছবিটির নাম এখনও ঠিক হয়নি। পরিচালক জানান, “আপাতত শুটিং শুরুর অপেক্ষা। বাকিটা খুব শিগগিরিই প্রকাশ্যে নিয়ে আসব।”
