Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • প্যালেস্টাইনকে স্বতন্ত্র দেশের স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স; ক্ষোভে ফুঁসছে আমেরিকা ইজরাইল

প্যালেস্টাইনকে স্বতন্ত্র দেশের স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স; ক্ষোভে ফুঁসছে আমেরিকা ইজরাইল

Online Desk জুলাই 25, 2025
emanuel-macron.png

ওঙ্কার ডেস্ক: প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করল ফ্রান্স। আর এতেই বিশ্ব রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। বৃহস্পতিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ জানিয়ে দেন, সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ফ্রান্স আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে স্বতন্ত্র রাষ্ট্রের মর্যাদা দেবে। এর ফলে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে ফ্রান্সই প্রথম দেশ, যারা এমন সিদ্ধান্ত নিল। জি৭ গোষ্ঠীর মধ্যেও এটাই প্রথম ঘটনা।
মাক্রোঁর এই ঘোষণার পরই চটেছে আমেরিকা আর ইজরায়েল। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ওয়াশিংটন এই সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে খারিজ করছে। রুবিয়ো বলেন, এই বেপরোয়া পদক্ষেপ হামাসকে আরও শক্তি দেবে এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় বড় ধাক্কা দেবে। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাস হামলার প্রসঙ্গ টেনে বলেন, এই স্বীকৃতি সেই হামলায় নিহতদের প্রতি চরম অসম্মান।
ইজরায়েলও একরকম ক্ষোভে ফেটে পড়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, প্যালেস্টাইনিরা আসলে ইজরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নয়, বরং ইজরায়েলকেই মুছে দিতে চায়। তাঁর দাবি, এই স্বীকৃতি হামাসকে সন্ত্রাসবাদ ছড়াতে আরও উৎসাহ দেবে। ইজরায়েলের বিদেশমন্ত্রী গিদেয়োন সারও কটাক্ষ করে বলেছেন, মাক্রোঁ কি তবে হামাস-চালিত রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার দায়িত্বও নেবেন?
তবে ফ্রান্সের বক্তব্য, দীর্ঘদিনের অশান্ত পশ্চিম এশিয়ায় শান্তি ফিরিয়ে আনাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। গাজা ভূখণ্ডে ইজরায়েলের সামরিক অভিযান বন্ধের দাবিতে ইতিমধ্যেই বিশ্বের প্রায় ৩০টি দেশ একজোট হয়েছে। এর মধ্যে ইজরায়েলের একাধিক মিত্রও আছে। এই অবস্থায় ফ্রান্সের এই পদক্ষেপ যে বড় রাজনৈতিক বার্তা দিচ্ছে, তা নিয়ে দ্বিমত নেই বিশেষজ্ঞদের।

Post Views: 144

Continue Reading

Previous: আবার নিম্নচাপ বঙ্গে; রাতভোর বৃষ্টির জেরে ভোগান্তি সাধারন মানুষের, হলুদ সতর্কবার্তা জারি হাওয়া অফিসের
Next: পরিচালক অভিরূপ ঘোষ হাত দিতে চলেছেন নতুন ছবিতে, ছবির কাস্টিং’এ রয়েছে দারুন চমক

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.