Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আবার নিম্নচাপ বঙ্গে; রাতভোর বৃষ্টির জেরে ভোগান্তি সাধারন মানুষের, হলুদ সতর্কবার্তা জারি হাওয়া অফিসের

আবার নিম্নচাপ বঙ্গে; রাতভোর বৃষ্টির জেরে ভোগান্তি সাধারন মানুষের, হলুদ সতর্কবার্তা জারি হাওয়া অফিসের

Online Desk জুলাই 25, 2025
rain.png

নিজস্ব সংবাদদাতা: সপ্তাহের শুরুতে রোদের মুখ দেখলেও আবার নিম্নচাপ চোখ রাঙ্গানি দিয়ে উঠছে বাংলায়। বৃহস্পতিবার ফের ভারি বৃষ্টির জেরে আবার জলমগ্ন কলকাতার শহরতলী। ফের অঝোর বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার সকাল পর্যন্ত থামার নাম নেয়নি, ফলে মধ্য কলকাতার পার্ক স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, বিবেকানন্দ রোড, কাঁকুড়গাছি একের পর এক এলাকায় জল জমে গাড়ি ও মানুষের চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ে।রাতের দিকে বৃষ্টির দাপটে বহু মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয়েছে, ভিজে রাস্তা আর হাঁটু জল ঠেলে কোনওক্রমে বাড়ি ফিরতে হয়েছে অনেকে। অনেক রাস্তায় গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
আবহাওয়া দফতর জানিয়েছে, চিন আর ভিয়েতনামে আছড়ে পড়া ঘূর্ণিঝড় ‘উইফা’র প্রভাব সরাসরি এসে পড়েছে বঙ্গোপসাগরের উপর। তার জেরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে সেটি ক্রমে নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। এর জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে টানা বৃষ্টি চলছে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সোমবার পর্যন্ত এই দুর্যোগ চলতে পারে। শুক্রবার থেকে পুরুলিয়া, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম এইসব জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের কাছে থাকা অঞ্চলগুলিতেও সতর্কতা জারি হয়েছে। সমুদ্রের জলের স্তর বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা আর দুই মেদিনীপুরে সোমবার ফের ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যত্রও হালকা থেকে মাঝারি বৃষ্টি আর দমকা হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল থাকায় বৃহস্পতিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

Post Views: 162

Continue Reading

Previous: শহরতলীর একাধিক এলাকা জলমগ্ন, আগামী একসপ্তাহ টানা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
Next: প্যালেস্টাইনকে স্বতন্ত্র দেশের স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স; ক্ষোভে ফুঁসছে আমেরিকা ইজরাইল

সম্পর্কিত গল্প

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.