Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পরিচালক অভিরূপ ঘোষ হাত দিতে চলেছেন নতুন ছবিতে, ছবির কাস্টিং’এ রয়েছে দারুন চমক

পরিচালক অভিরূপ ঘোষ হাত দিতে চলেছেন নতুন ছবিতে, ছবির কাস্টিং’এ রয়েছে দারুন চমক

Online Desk জুলাই 25, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ‘মৃগয়া’র সাফল্যের পর এবার নতুন ছবিতে হাত দিতে চলেছেন অভিরূপ ঘোষ। এপর্যন্ত পরিচালকের সিনেমা-সিরিজে রহস্য রোমাঞ্চ পেয়েছেন বাঙালি দর্শক। তবে এবার আর অ্যা কশন ফিল্ম নয়, নিখাদ পারিবারিক এক গল্প সিনেমার পর্দায় তুলে ধরবেন তিনি। তবে সুত্রের খবর বলছে এবার সম্পর্কের ছবি, প্রেমের ছবি করতে চলেছেন অভিরূপ।
পরিস্কার করে না বললেও পরিচালক ঘোষ জানান, পারিবারিক ড্রামা হলেও চিত্রনাট্যে একাধিক স্তর রয়েছে। জানা যাচ্ছে, এই সিনেমায় থাকবেন আবির চট্টোপাধ্যা য়, প্রিয়াঙ্কা সরকার তা একপ্রকার নিশ্চিত। তাঁদের সঙ্গে অত্যপন্ত তাৎপর্যপূর্ণ চরিত্রে পাওয়া যাবে বিবৃতি চট্টোপাধ্যা য়কেও। ইতিমধ্যেই অভিনেত্রী চিত্রনাট্য হাতে পরিচালকের সঙ্গে ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। টলিপাড়ার অন্দরে গুঞ্জন, এবার একান্নবর্তী পরিবারের কাহিনি বলবেন অভিরূপ। গল্প থাকবে গ্রামের বাড়িতে দুর্গাপুজোর প্রেক্ষাপটে। পরিবারের অন্যনতম দুই সদস্যের চরিত্রে দেখা যাবে দর্শনা বণিক ও ঐশ্বর্য সেনকে। অভিরূপ ঘোষের পরবর্তী ছবির কাস্টিং যে আলাদা মাত্রা তৈরি করবে তা বলাই বাহুল্য। আপাতত চিত্রনাট্যের চূড়ান্ত কাজ চলছে। আর সেই প্রেক্ষিতেই ছবির গল্প এখনই ভাঙতে নারাজ পরিচালক। জানা গিয়েছে ছবির শুটিং হবে কলকাতা ও পুরুলিয়া মিলিয়ে।
আগস্ট মাসের শুরুতেই শুটিং শুরু করার কথা পরিচালক অভিরূপ ঘোষের। ‘মৃগয়া’ দারুণভাবে সফল, ফলে পরিচালক নতুন উদ্যলমে নতুন সিনেমার কাজে হাত দিচ্ছেন। এই ছবির সবচেয়ে চমক, প্রথমবার আবির-প্রিয়াঙ্কা একসঙ্গে ধরা দেবেন। প্রসঙ্গত, অভিরূপের ‘মৃগয়া’ ছবিতেও প্রিয়াঙ্কা সরকারকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে। তবে এই নতুন ছবিটির নাম এখনও ঠিক হয়নি। পরিচালক জানান, “আপাতত শুটিং শুরুর অপেক্ষা। বাকিটা খুব শিগগিরিই প্রকাশ্যে নিয়ে আসব।”

Post Views: 176

Continue Reading

Previous: প্যালেস্টাইনকে স্বতন্ত্র দেশের স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স; ক্ষোভে ফুঁসছে আমেরিকা ইজরাইল
Next: মালদ্বীপের স্বাধীনতা দিবসে প্রধান অতিথি মোদী, ভারতের সঙ্গে সম্পর্ক কোন পথে?

সম্পর্কিত গল্প

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.