Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বলিউডে পা রাখছেন পরিচালক রাজ চক্রবর্তী

বলিউডে পা রাখছেন পরিচালক রাজ চক্রবর্তী

Online Desk এপ্রিল 14, 2025
drft.png

ওঙ্কার ডেস্ক: ২০১৯ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পায় বাংলা ছবি ‘পরিণীতা’। এবার সেই ছবির হিন্দি রিমেক করছেন রাজ। তবে সিরিজ আকারে। জিও হটস্টারের জন্য তৈরি এই সিরিজের হাত ধরেই বলিউডে পা রেখেছেন বাংলার পরিচালক। শোনা যাচ্ছে এবার তিনি বলিউডে হিন্দি ধারাবাহিক পরিচালনা করছেন।
সুত্রের খবর, কয়েকদিন আগে মুম্বই উড়ে গিয়েছেন রাজ, মুলত এই হিন্দি সিরিজের কাজের জনেই। রবিবার তাঁকে গুরগাঁওয়ের একটি ফিল্মসিটিতে শুটিং করতেও নাকি দেখা গিয়েছে। খবর, তিনি নাকি ‘অনুপমা’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়কে নিয়ে শুটিং করছিলেন। তবে গুজন বলছে তিনি নাকি নতুন হিন্দি ধারাবাহিকের কাজ শুরু করেছেন। জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘পটলকুমার গানওয়ালা’র হিন্দি রিকেম হতে চলেছে। নাম ‘তু দিল মে ধড়কন’। শোনা যাচ্ছে সেই ধারাবাহিকের প্রচার ঝলক পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন রাজ। ‘অনুপমা’ ধারাবাহিকের ভিতরেই নতুন ধারাবাহিকের প্রচার ঝলক দেখা যাবে। সে কারণেই ‘অনুপমা’ রূপালিকে নিয়ে শুটিং করতে দেখা গিয়েছে রাজকে।
প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই বলিপাড়ায় প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ ঘটেছে টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টপাধ্যায়েরও। তাঁর সংস্থা এনআইডিজায় তৈরি করছে ‘কথা’র হিন্দি রিমেক। এবার কি রাজও সেই ধারা অনুসরণ করে বলিউডে পাকাপাকিভাবে কাজ শুরু করলেন কিনা তা সময়ই উত্তর দেবে। বাংলায় রাজের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সন্তান’। ছবিটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। নেটিজেনদের ধারণা, শুধু প্রচার ঝলক নয় হয়তো এবার নতুন ধারাবাহিক পরিচালনা করতেও দেখা যাবে রাজকেই।

Post Views: 158

Continue Reading

Previous: বেলজিয়ামে গ্রেফতার পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত মেহুল চোকসি
Next: জটিল সমস্যায় আমিতাভ বচ্চন, ভক্তের দাবি সমাধান মিলবে রেখার কাছে?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.