Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সকলের কাছে ক্ষমা চেয়ে ২ মাস পর ফের কাজে ফিরলেন রণবীর আলাহাবাদিয়া

সকলের কাছে ক্ষমা চেয়ে ২ মাস পর ফের কাজে ফিরলেন রণবীর আলাহাবাদিয়া

Online Desk মার্চ 30, 2025
CRFJ.png

ওঙ্কার ডেস্ক: ‘ইন্ডিয়া’ গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে অশ্লীল মন্তব্য করে বিপাকে পড়েছিলেন রণবীর আলাহাবাদিয়া ও সময় রায়না। সেই ঘটনার এখনও পুরোপুরি নিষ্পত্তি হয়নি। তার পর থেকে সমাজমাধ্যমে ফলোয়ার্স সংখ্যাও হু হু করে কমতে থাকে রণবীরের। সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে দুই মাস পর ফের কাজে ফিরলেন রণবীর। শুরু করলেন তাঁর পডকাস্ট। এই পথচলা যেন তাঁর কাছে নতুন জন্মের মতো। রণবীর ক্ষমা চেয়ে নিলেন, পাশাপাশি জানালেন নিজের দেশের সভ্যতা, সংস্কৃতি নিয়ে আর আরও কাজ করবেন।

বিরতির পর ফের পথ চলা শুরু রণবীরের। কিন্তু এই কঠিন সময়ে যাঁরা সাহায্য করেছেন তাঁদের সকলের প্রতি তিনি কৃতজ্ঞ। প্রায় ৩০০ জনের সদস্য কাজ করেন ইউটিউবারের সঙ্গে। তাঁদের প্রত্যেকেই এই কঠিন সময়ে পাশে থেকেছেন, কেউ ছে়ড়ে চলে যাননি এমনকি পাশে পেয়েছেন সেই সমস্ত ব্যক্তিকে, যাঁরা অতীতে তাঁর সঙ্গে কাজ করেছেন।

রণবীর বলেন, ‘‘প্রথমত, আমার সকল শুভানুধ্যায়ীদের ধন্যবাদ। আপনাদের ইতিবাচক বার্তাগুলি আমাকে এবং আমার পরিবারকে সাহায্য করেছে। সময়টা খুবই কঠিন ছিল… আমি প্রকাশ্যে হিংসাত্মক হুমকি পেয়েছি, অনলাইনে এত ঘৃণা দেখেছি, তারমধ্যেও আপনাদের ভালবাসা অনেক সাহায্য করেছে।’’ পাশপাশি একটি প্রতিজ্ঞাও করেন রণবীর— তিনি আগামী দিনে যতগুলি বছর ধরে এই ধরনের কাজ করবেন অনেক বেশি দায়িত্বশীল ও সতর্ক থাকবেন। ক্ষমা চেয়েছেন তিনি। তবে ভবিষ্যতে যে এমনটা আর হবে না সেটাও জানান। রণবীরের কথায়, ‘‘আমি বুঝতে পেরেছি আমার কাঁধে বড় দায়িত্ব রয়েছে। আপনারা সবাই আমাকে আপনাদের পরিবারের সদস্য বলে মনে করেন এটাই সবচেয়ে বড় দায়িত্ব। আমি পডকাস্ট করতে ভালবাসি, কন্টেন্ট তৈরি করতে ভালবাসি। এখন একটি নতুন গল্প লেখার চেষ্টা করছি। আশা করছি সমর্থন পাব।’’

Post Views: 309

Continue Reading

Previous: দুর্ঘটনার কবলে কামাখ্যা এক্সপ্রেস, লাইনচ্যুত ১১ কামরা
Next: মোদীর ছত্তিসগড় সফরের আগে বিজাপুরে আত্মসমর্পণ ৫০ মাওবাদীর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.