Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অনেক বড় কাজ শেষ হল…, শুটিং শেষে আবেগঘন রণবীর কাপুর

অনেক বড় কাজ শেষ হল…, শুটিং শেষে আবেগঘন রণবীর কাপুর

Online Desk জুলাই 1, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ‘রামায়ণ: পার্ট ওয়ান’এ রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে তা আগেই জানা গিয়েছিল। রামের চরিত্রে একটু একটু করে নিজেকে গড়ে তুলেছিলেন রণবীর কাপুর। প্রথমবার একেবারে বিপরীতধর্মী চরিত্র রঘুনন্দনের ভূমিকায় অভিনয় করার জন্য বিগত তিন বছর ধরে নিজেকে মনেপ্রাণ সঁপে দিয়েছিলেন অভিনেতা। বদল আনতে হয়েছিল বিলাসবহুল জীবনযাপনেও। নীতেশ তিওয়ারির ফ্রেমে রামের বেশে একের পর এক শট দিয়ে সেটের সকলকে চমকে দিয়েছেন। এবার সেই চরিত্রকে বিদায়ের জানানোর পালা! ‘রামায়ণ’-এর প্রথম পর্বের শুটিং শেষ। আর সেই সময়েই বক্তৃতা দিতে গিয়ে আবেগপ্রবণ হতে দেখা গেল রণবীর কাপুরকে।
সোমবার রাতে ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর শুটিং শেষ করেছেন পরিচালক নীতেশ। সেই প্রেক্ষিতেই ছবির প্রধান চরিত্রে রণবীর কাপুরের সঙ্গে সেটে উপস্থিত ছিলেন ‘সীতা’ সাই পল্লবী, ‘লক্ষ্মণ’ রবি দুবে-সহ টিমের অন্যান্য সদস্যরাও। আর সেখানেই মাইক হাতে সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে বক্তৃতা শুরু করতেই গলা ধরে আসে অভিনেতার। কয়েকটা কথা বলার পরই রণবীরকে বলতে শোনা যায়, “এইসময়ে বক্তৃতা দেওয়া বড় কঠিন। একটা অনেক বড় কাজ শেষ হল।” সেই মুহূর্ত ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। আরেকটি ভিডিওতে দেখা গেল, পর্দার ভাই রবি দুবেকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন রণবীর কাপুর।
প্রসঙ্গত, ‘রামায়ণ’-এর চাবুক ফিগার গড়তে হাড়ভাঙা খাটুনি করেছেন বিগত তিন বছর ধরে। ‘রামের সুমতি’তে ত্যাগ করেছে মদ্যপান থেকে মাংস খাওয়াও। রঘুনন্দন বেশে তাঁকে কেমন দেখাবে? সেই কৌতূহল বরাবর দেখা গিয়েছে দর্শক-অনুরাগীদের মধ্যে। রণবীর, সাই পল্লবীকে রাম-সীতা লুকে দেখার অপেক্ষায় রয়েছে, তা বলাই বাহুল্য। এবার অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে ৩ জুলাই। বলিউড মাধ্যম সূত্রে খবর, এদিনই মুক্তি পাবে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর পয়লা ঝলক। নীতিশ তিওয়ারির ফ্রেমে বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে কাস্টিংয়ে একটা বড় চমক রয়েছে। এই সিনেমা যে রণবীর কাপুরের ফিল্মি কেরিয়ারে এক অন্যতম কাজ হতে চলেছে, তা হলফ করে বলা যায়।

Post Views: 210

Continue Reading

Previous: ইউপিআই ব্যবহার করে তোলা যাবে পিএফের টাকা, বড় বদল আনতে চলেছে শ্রম মন্ত্রক
Next: চিন-পাকিস্তানকে নজরে রাখতে মহাকাশে ৫২ টি গুপ্তচর উপগ্রহ পাঠাচ্ছে ভারত; অপারেশন সিঁদুরের সাফল্যই অনুপ্রেরণা

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.