Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাংলা সিনেমার জনপ্রিয় তিন মুখ নিয়ে আসছে ‘ত্রিধারা’, কারা থাকবেন ছবিতে?

বাংলা সিনেমার জনপ্রিয় তিন মুখ নিয়ে আসছে ‘ত্রিধারা’, কারা থাকবেন ছবিতে?

Online Desk জুন 29, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: কঠিন বাস্তবের মুখোমুখি হলে কি প্রেম হারিয়ে যায়? চেনা মানুষও অচেনা হয়ে ওঠে? ২৫ বছর আগে ঘটে যাওয়া এক ঘটনায় বদলে যায় দুটো জীবন। আর বর্তমানে অতীত ফিরে এসে বদলে দেয় তিনটে জীবনের সমীকরণ। এই গল্প নিয়েই আসছে বাংলা ছবি ‘ত্রিধারা’।
অমিত মুখোপাধ্যায়ের প্রযোজনায়, অমিতাভ ভট্টাচার্য পরিচালনায় আসছে এই ছবি। এই ছবির কাহিনিও তাঁর লেখা। জানা গিয়েছে, ছবির মুখ্য তিন চরিত্রে দেখা যেতে পারে কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত ও ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে।
গল্পের মোড়ে একটি ঘটনায় তিন তারকার জীবন বদলে যাবে। হঠাৎই সবকিছু ওলটপালট করে ফিরে আসবে ২৫ বছর আগের হারিয়ে যাওয়া প্রেম। এরপর তিন খাতে বইবে তিনজনের গল্প, সেই নিয়েই তৈরি হবে ‘ত্রিধারা’। সব ঠিকঠাক থাকে তাহলে আবারও এপার বাংলার ছবিতে অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। অন্যদিকে, কৌশিক গাঙ্গুলি ও ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে এটাই হতে চলেছে তাঁর প্রথম কাজ।
যদিও এই ছবির ভাবনা এখন প্রাথমিক পর্যায়ে। চলছে কথাবার্তা, তাই ছবি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ ছবির নির্মাতারা।

Post Views: 208

Continue Reading

Previous: প্রকাশ্যে এল ‘লক্ষ্মীঝাঁপি’ প্রোমো, পর্দায় ফিরছেন সৌরভ চক্রবর্তী
Next: নেশাগ্রস্থ অবস্থায় বিমানের কেবিন ক্রু এর সঙ্গে দুর্ব্যবহার যাত্রীর

সম্পর্কিত গল্প

Untitled.png

অবশেষে জামিন পেলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য

Online Desk জুন 8, 2026
FIR.jpg

নজিরবিহীন ঘটনা, ফিরহাদ হাকিমকে নিয়ে বিরোধী দলনেতার ঘরে গেলেন সন্দীপন সাহা

Online Desk জুন 8, 2026
SHREYA.jpg

ইডি দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে, দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
philipines.jpg

ফিলিপিন্সে ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু, সুনামি দক্ষিণ এশিয়া জুড়ে

Online Desk জুন 8, 2026
SUVENDU.jpg

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রের আয়ুষ্মান ভারতের আওতায় এবার বাংলা

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.