Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘রাউডি রাঠোর’এর সিক্যুয়েলে মুখ বদলের গুঞ্জন! তবে কি বাতিলের তালিকায় অক্ষয় কুমার?

‘রাউডি রাঠোর’এর সিক্যুয়েলে মুখ বদলের গুঞ্জন! তবে কি বাতিলের তালিকায় অক্ষয় কুমার?

Online Desk নভেম্বর 9, 2025
FotoJet-5.jpg

ওঙ্কার ডেস্ক: ১০বছরেরও আগে, ২০১২ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত ছবি ‘রাউডি রাঠোর’। পুলিশ অফিসারের চরিত্রে তাঁর আইকনিক সংলাপ ‘ডোন্ট অ্যাংরি মি’ আজও সবার কাছে জনপ্রিয়। ইন্ডাস্ট্রির অন্দরে নতুন গুঞ্জন, এবার নাকি সেই ছবিরই সিক্যুয়েল আসতে চলেছে। আর সেই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে সঞ্জয় লীলা বনশালির প্রযোজনা সংস্থা। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কেউই মুখ খোলেনি। তবে ইন্ডাস্ট্রিতে এই ছবির সিক্যুয়েল তৈরির গুঞ্জন জোরাল হচ্ছে দিনে দিনে। যদিও এই মুহূর্তে বনশালি ব্যস্ত তাঁর নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে।
শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বনশালি ও শাবিনা খান নাকি বিগত তিন বছর ধরে এই ছবি নিয়ে কাজ করছেন। শুধু তাই নয়, এই সিক্যুয়েলটি পরিচালনা করবেন তামিল পরিচালক পিএস মিথ্রান। খবর, ২০২৬ সালের গোড়ার দিকে সব ঠিক থাকলে নাকি শুরু হবে এই ছবির শুটিংও। তবে গুঞ্জন আরও, প্রথম ছবির মতো অক্ষয় নয় বরং তার বদলে নতুন মুখের কথা ভাবছে ছবির টিম সিক্যুয়েলের জন্য। যদিও সূত্র মারফত এই নিয়ে কিছু চূড়ান্ত হয়নি বলেই জানা যাচ্ছে। যদিও প্রথমে এই ছবির মুখ্যচরিত্রে সিদ্ধার্থ মালহোত্রার কথা ভাবা হলেও তিনি নাকি এই ছবিতে অভিনয় করছেন না বলেই জানা গিয়েছে।
২০০৬ সালে এসএস রাজামৌলির তামিল ছবি ‘বিক্রমারকুডু’ ছবির রিমেক ছিল ২০১২ সালের এই ছবি ‘রাউডি রাঠোর’। এএসপি বিক্রম রাঠোর চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে ও তাঁর বিপরীতে এই ছবিতে দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহাকে। এখন শেষ পর্যন্ত অক্ষয় এই ছবিতে থাকছেন কি না, সেই নিয়ে চর্চা সংবাদ থেকে সমাজমাধ্যমের অন্দরে।

Post Views: 122

Continue Reading

Previous: পাকিস্তান নাকি গোপনে পরমাণু পরীক্ষা করছে; ভারতও তৈরি আছে জানাল নয়া দিল্লী
Next: বড়সড় নাশকতার পর্দাফাঁস ! গুজরাটে গ্রেফতার ৩ আইসিস সন্ত্রাসবাদী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.