Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পায়ে পড়ে কাজ চাইবেন! সলমন-অভিনবের ঠাণ্ডা লড়াই চলছে নীরবেই

পায়ে পড়ে কাজ চাইবেন! সলমন-অভিনবের ঠাণ্ডা লড়াই চলছে নীরবেই

Online Desk অক্টোবর 13, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ১৫ বছরের পুরনো তিক্ত সম্পর্ক এখনও চলছে বলিউডের সলমন খান এবং পরিচালক অভিনব কাশ্যপের। ২০১০ সালে ব্লকবাস্টার হিট ‘দাবাং’-এর পরিচালক ছিলেন অভিনব কাশ্যপ। ছবিটি বক্স অফিসে সাফল্য পেলেও, সলমন ও কাশ্যপ, দু’জনের অভিজ্ঞতা মোটেই সুখকর ছিল না। সম্প্রতি এই পুরনো ঝগড়ার নতুন অধ্যায় শুরু হয়েছে।
অভিনব কাশ্যপ সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমন খান এবং তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। কাশ্যপের দাবি, সলমন ‘দাবাং’-এর সাফল্যের অযাচিত কৃতিত্ব নিয়েছেন। এছাড়াও তিনি সালমানকে ‘গুণ্ডা’ এবং ‘বদমেজাজি’ বলে অভিহিত করেছেন। কাশ্যপ এও দাবি করেন যে খান পরিবার তাঁর এবং তাঁর ভাই, পরিচালক অনুরাগ কাশ্যপের কেরিয়ার নষ্ট করার চেষ্টা করেছে। অভিনব আরও বলেছিলেন যে, একদিন সলমন তাঁর কৃতকর্মের জন্য আফসোস করবেন এবং তাঁর পায়ে পড়ে কাজ চাইবেন। এই নিয়ে ইতিমধ্যেই তোলপাড় নেটপাড়া।
তবে এই ঘটনায় চুপ নন সলমন। জবাব দিয়েছেন তিনি। স্ট্যান্ড-আপ কমেডিয়ান রবি গুপ্তা যখন ‘বিগ বস ১৯’-এ ছিলেন, সেই সময়েই সলমন বিষয়টি তুলে ধরেন। নাম না করেই তিনি বলেন, “আমাদের একজন দাবাং মানুষ আছেন, উনিও আজকাল লেগে পড়েছেন। এখন উনি আমার সঙ্গে আমির আর শাহরুখকেও জড়িয়ে ফেলেছেন। কাজ করো বন্ধু, কারও কিছু যায় আসে না। আজকে আরও একবার জানতে চাই, কাজ কি পেয়েছ ভাই?” তিনি আরও যোগ করেন, “এভাবে আচরণ করার পর, সবার নামে কাদা ছোড়া ঠিক নয়। যাদের নাম নিচ্ছ, তাঁরা কেউই তোমার সঙ্গে ভবিষ্যতে কাজ করবেন না। এত প্রশংসা, এত সম্মান তুমি নিজেই নষ্ট করে ফেলেছ। আমার কষ্ট একটাই- তুমি নিজেই নিজের কেরিয়ার ধ্বংস করে ফেলেছ।”
এরপর অভিনেতা আরও বলেন, আমি চাই তুমি এগিয়ে যাও, তুমি গুনী মানুষ, ভাল লেখক। ভুল পথে যেও না, সঠিক পথে এসো। উপরের উনিই দেখবেন তোমার জন্য। আর তুমি বলেছিলে আমাকে হাঁটু গেড়ে বসতে! আমি তো প্রতিদিন সকালে হাঁটু গেড়ে বসি, তবে সেটা ঈশ্বরের জন্য।” এই ঠাণ্ডা লড়াই দু’তরফের মধ্যেই চলছে! তবে শেষ পরিণতি কী, নেটপাড়ায় উঠে আসতে শুরু করেছে প্রশ্ন।

Post Views: 132

Continue Reading

Previous: মহেশতলায় ফের মর্মান্তিক পথদুর্ঘটনা ! মৃত পথযাত্রীকে ঘিরে এলাকায় বিক্ষোভ
Next: ট্রাম্প এবার পাক-আফগান দ্বন্দ্ব মেটাতে চান; সাংবাদিক বৈঠকে জানালেন মার্কিন প্রেসিডেন্ট

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.