Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘বাড়িতে ঢুকে খুন করবো…’ ফের প্রাণের হুমকি পেলেন বলিউড অভিনেতা

‘বাড়িতে ঢুকে খুন করবো…’ ফের প্রাণের হুমকি পেলেন বলিউড অভিনেতা

Online Desk এপ্রিল 14, 2025
FDRG.png

ওঙ্কার ডেস্ক: ফের প্রাণনাশক হুমকি পেলেন বলিউড অভিনেতা সলমন খান। সোমবার সকালেই মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপের হেল্পলাইন নম্বরে মেসেজ আসে। তাতেই বলা হয়, সলমন খানকে বাড়িতে ঢুকে খুন করা হবে এবং তাঁর গাড়িতে বিস্ফোরণ ঘটানো হবে। স্বাভাবিকভাবেই এই হুমকি বার্তার পর বলিউড অভিনেতার নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ।
ইতিমধ্যেই, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে ওর্লি থানায় মামলা রুজু হয়েছে। যে নম্বর থেকে মেসেজ করা হয়েছে সেই নম্বরটিও ট্র্যাক করা শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গেও বিষ্ণোই গ্যাংয়ের কোনও যোগ রয়েছে সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। কারণ দীর্ঘদিন ধরেই তারা সলমন খানকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এমনকী গত বছর অভিনেতার বাড়ির সামনে গুলি চালানোর ঘটনাতেও বিষ্ণোই গ্যাংয়ের যোগ ছিল।
বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সলমনের ‘শত্রুতা’ বহু দিনের। ‘হাম সাথ-সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল অভিনেতার বিরুদ্ধে। তারপর থেকেই বিভিন্ন সময়ে সলমনকে খুনের হুমকি দেওয়া হয়। তবে তার আগেই সলমনের বাড়ির সামনে গুলি চলার ঘটনায় আলোড়ন পড়ে গেছিল। সেই ঘটনায় গ্রেফতার হয়েছিল বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা।
মাঝে সলমনকে শর্তও দেওয়া হয়েছিল ওই গ্যাংয়ের পক্ষ থেকে। তাঁকে দুটি পথ বলে দেওয়া হয়েছিল, একটি হল কোনও এক বিষ্ণোই সম্প্রদায়ের মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়া, অথবা বেঁচে থাকার জন্য ৫ কোটি টাকা দেওয়া। এই সময়ে ‘সিকান্দর’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলিউডের ভাইজান। যদিও কোনও টাকা তিনি দিয়েছেন, এমন তথ্য সামনে আসেনি। লাগাতার হুমকি পাওয়ার জন্য সলমনের বাড়ির সামনে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার।

Post Views: 102

Continue Reading

Previous: জটিল সমস্যায় আমিতাভ বচ্চন, ভক্তের দাবি সমাধান মিলবে রেখার কাছে?
Next: ভারত-পাক মৈত্রী গ্রন্থ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.