Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেশ ছেড়ে এবার বিদেশে পাড়ি, সময় রায়নার নতুন শো ‘কমেডি ট্যুর’

দেশ ছেড়ে এবার বিদেশে পাড়ি, সময় রায়নার নতুন শো ‘কমেডি ট্যুর’

Online Desk মে 14, 2025
WhatsApp-Image-2025-05-14-at-12.31.41-PM.jpeg

ওঙ্কার ডেস্ক: নানান বিতর্কের জেরে নিজের দেশেই কার্যত কোণঠাসা সময় রায়না। তাঁর থেকে মুখ ফিরিয়েছেন দর্শকদের বড় অংশ। তাঁর শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ বিতর্কিত মন্তব্যের জেরে জড়িয়েছেন আইনি জটিলতায়ও। আর তাই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে টিকে থাকতে বিদেশের মাটিই সম্বল সময়ের। এবার বিদেশে ‘কমেডি ট্যুর’ দিয়ে কামব্যাকের সিদ্ধান্ত নিয়েছেন ইউটিউবার। নিজের ইনস্টাগ্রামে এদিন সেকথা তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, তাঁর শো-এ যেন প্রতিযোগীদের অপমান করার প্রতিযোগিতা চলত। এমন অভিযোগ আগেই উঠেছিল ছিল। সেই সমালোচনার আগুনে ঘি পড়ে যেদিন শোয়ে আসেন ইনফ্লুয়েন্সার রণবীর এলাহাবাদিয়া। প্রতিযোগীর মা-বাবাকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যে নিন্দার ঝড় ওঠে। নিষিদ্ধ করা হয় সময়ের শো। এবার তাই বিদেশি দর্শকদের উপর ভরসা রেখেই একাধিক দেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত জনপ্রিয় কমেডিয়ানের।
দিনকয়েক আগে, ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সময় জানিয়েছেন তাঁর আগামী কমেডি ট্যুর সম্পর্কে। সাদা কালো এই ভিডিও ক্লিপে তাঁর সেই ট্যুরের ঝলকও দেখা গেছে। যেখানে দেখা যাচ্ছে মার্কিন মুলুকে তাঁর শো-এর ঝলক। তাঁর আগামী শোগুলি হতে চলেছে নিউজিল্যান্ড, সিডনি এবং কলনে। পাশাপাশি এদিন সময় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর প্রসঙ্গ টেনে বলেছেন ‘আমার জীবনের সমস্ত পরীক্ষামূলক সময়গুলিই সেরা কমেডির জন্ম দিয়েছে। ট্যুরে দেখা হচ্ছে।’ সময়ের এই পোস্ট সঙ্গে সঙ্গেই নেটিজেনদের কমেন্টে ভরে গিয়েছে।
সময়ের টিমের তরফে শুভম চাওলা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁদের আগামী একটি ট্যুরের কথাও। তার পাশাপাশি সকলকে সময়ের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন।

Post Views: 110

Continue Reading

Previous: বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ফেরাল পাকিস্তান, স্বস্তির নিঃশ্বাস পরিবারে
Next: নিয়োগে বেনিয়ম, চাকরি না পাওয়ায় দুর্গাপুরে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও তৃণমূল কর্মীদের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.