Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৩৩ বছর পর জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান , ভিডিওবার্তায় আবেগঘন বলি অভিনেতা

৩৩ বছর পর জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান , ভিডিওবার্তায় আবেগঘন বলি অভিনেতা

Online Desk আগস্ট 2, 2025
gfh.png

ওঙ্কার ডেস্ক: ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই মেতে উঠেছে নেটপাড়ায়। সেরা অভিনেতা হিসাবে ‘জওয়ান’ খ্যাত বলিউডের বাদশা শাহরুখ খান পেলেন সেই খেতাব। দীর্ঘ ৩৩ বছর পর জাতীয় পুরস্কার জিতে নিলেন কিং খান। স্বাভাবিক ভাবেই শাহরুখ অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ার পাতাজুড়ে অভিনন্দন বার্তার ঢল। আর সেই উচ্ছ্বাসে সাড়া দিতে নিজেও সামনে এলেন কিং খান।
চিকিৎসাধীন অবস্থায়, হাতে আর কোমরে সাপোর্ট বেল্ট পরে একটি ভিডিওতে দেখা গিয়েছে শাহরুখ খানকে। জানান, জাতীয় পুরস্কার পাওয়া তাঁর কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। তিনি আরও বলেন, “জাতীয় পুরস্কার এমন একটা প্রাপ্তি, যা নিয়ে আমি সারা জীবন গর্ব করব।” সবকথার মাঝে ধন্যবাদ জানাতে ভোলেননি তথ্য ও সম্প্রচার মন্ত্রক, জুরি বোর্ড, পরিচালকদের, সিদ্ধার্থ আনন্দ, রাজকুমার হিরানি, বিশেষ করে অ্যাটলি ও তাঁর গোটা টিমকে। বলেন, “জওয়ান”-এর সুযোগ তাঁকে নতুন করে নিজেকে প্রমাণ করার মঞ্চ দিয়েছে। পাশাপাশি পরিবারের কথাও বলেন কিং খান। শাহরুখের কথায়, এই পুরস্কার শুধুই কেরিয়ারের স্বীকৃতিই নয়, বরং এটা একটা বড় দায়িত্বের প্রতীক। সঙ্গে জানান, এই সম্মান তাঁর কাছে আরও ভাল কাজ করার অনুপ্রেরণা।
প্রসঙ্গত, ভিডিওবার্তায় অনুরাগীদের উদ্দেশে কিং খান আরও বলেন, “এই পুরস্কার আপনাদের জন্যে। প্রতিটা সম্মান আপনাদের ভালবাসার ফসল। এখন হাতখুলে ভালবাসা দিতে পারছি না। তবে চিন্তা নেই… পপকর্ন তৈরি রাখুন, আমি থিয়েটারে ফিরছি।” শাহরুখের এই আবেগঘন বার্তা ইতিমধ্যেই ভাইরাল।

Post Views: 217

Continue Reading

Previous: ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে আবেগের বন্যা
Next: মানিকতলায় ভেঙে পড়ল পুরনো বাড়ি, জখম দুই শিশু

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.