Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টলিপাড়ায় ফের বিয়ে ভাঙার গুঞ্জন! সমাজমাধ্যমে উধাও অভিনেত্রী শ্রীপর্ণা রায়ের বিয়ের ছবি

টলিপাড়ায় ফের বিয়ে ভাঙার গুঞ্জন! সমাজমাধ্যমে উধাও অভিনেত্রী শ্রীপর্ণা রায়ের বিয়ের ছবি

Online Desk জুন 29, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: ২০২৩ সালের ২৯ নভেম্বর অভিনেত্রী শ্রীপর্ণা রায় চার হাত এক করেন পছন্দের পাত্র শুভদীপের সঙ্গে। এরপর প্রায়ই স্বামীর সঙ্গে নানা মুহূর্তের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে নিতেন অভিনেত্রী। ছিল হানিমুনের ছবিও। তবে এখন সবটাই অতীত, শ্রীপর্ণার সমাজমাধ্যমে দেখা যায় না সেইসব ছবি ও ভিডিও। প্রশ্ন উঠছে তবে কি অভিনেত্রীর দূরত্ব বেড়েছে স্বামীর সঙ্গে?
বিয়ের অনেক আগেই শ্রীপর্ণা জানিয়েছিলেন, তিনি চিকিৎসককেই বিয়ে করতে চান। যেমন কথা তেমন কাজ। দন্ত বিশেষজ্ঞ শুভদীপের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন শ্রীপর্ণা। এমনকী বিয়ের পর অভিনয় জগত থেকে বিরতি নেন শ্রীপর্ণা। সেই সময় বেশ চুটিয়ে সংসার করেছেন তিনি। হানিমুন থেকে শুরু করে স্বামীর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি দেখা যেত শ্রীপর্ণার সমাজমাধ্যমে। সেইসব ছবি ভিডিও এখন উধাও।
এমনকী স্বামীর সঙ্গে কোনও ছবি ও ভিডিও দেখা যায় না তাঁর। কিছুদিন আগেই গিয়েছে জামাই ষষ্ঠী, এই বিশেষ দিনেও স্বামীর থেকে দূরে ছিলেন শ্রীপর্ণা। জানা গিয়েছে, পরিবারকে নিয়ে শহর থেকে দূরে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে দেখা যায়নি অভিনেত্রীর স্বামী শুভদীপকে। তবে ব্যস্ততার কারণে ছবি তোলার সময় নাই হতে পারে, কিন্তু আগের ছবিও, ভিডিও কেন মুছে দিলেন শ্রীপর্ণা? শুভদীপের সঙ্গে একটি মাত্র ভিডিও তাঁর সমাজমাধ্যমে এখন দেখা যাচ্ছে। নেই কোনও হানিমুনের ছবি বা ভিডিও এমনকী বিয়ের ছবিও। তবে কী দূরত্ব বেড়েছে দম্পতির? নাকি ব্যাস্ততার কারণে একে অপরের থেকে দূরে রয়েছেন?

Post Views: 256

Continue Reading

Previous: নেশাগ্রস্থ অবস্থায় বিমানের কেবিন ক্রু এর সঙ্গে দুর্ব্যবহার যাত্রীর
Next: কসবা ধর্ষণকান্ডে প্রতিবাদে নামল জাতীয় মহিলা কমিশন, ঘটনার বিস্তারিত রিপোর্টের দাবি

সম্পর্কিত গল্প

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.