Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লক্ষ্মী এল সিদ্ধার্থ ও কিয়ারা ঘরে, খুদে সদস্য আসার খবর ভাগ করে নিয়েছেন অভিনেতা

লক্ষ্মী এল সিদ্ধার্থ ও কিয়ারা ঘরে, খুদে সদস্য আসার খবর ভাগ করে নিয়েছেন অভিনেতা

Online Desk জুলাই 17, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি বছরের শুরুতেই সিদ্ধার্থ ও কিয়ারা ঘরে খুদে সদস্য আসার খবর এসেছিল। সমাজমাধ্যমে এই সুখবরও ভাগ করে নিয়েছিলেন তারকা দম্পতি। ওই পোস্টে দেখা গিয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট একজোড়া মোজা। এ ভাবেই সন্তান আগমনের খবর দিয়েছেন তারকা দম্পতি। তার সঙ্গে লিখেছেন, “আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।”
অবশেষে বাবা-মা হলেন সিদ্ধার্থ-কিয়ারা। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী‌। অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং বন্ধ রেখেছিলেন কিয়ারা। মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন অভিনেত্রী। যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটে নজির গড়েছিলেন তিনি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গাঁটছড়া বেঁধেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের দু’বছরের মাথায় সুখবর দিলেন জুটিতে। তবে বহুদিন থেকেই কিয়ারার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। গত বছর বড়দিনের তা আরও জোরালো হয়। বড়দিনে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে একটি আদুরে ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন কিয়ারা। সেখানেই সাদা-কালো পলকা ডটের পোশাকে নজর কেড়েছিলেন অভিনেত্রী। কিয়ারার ওই পোস্টের মন্তব্যে নেটিজেনদের অনুমান ছিল, নতুন বছর শুরুর আগেই বোধহয় পরিবারে নতুন অতিথি আসার খবর এইভাবেই জানান দিয়েছিলেন তারকা জুটি। এবার পরিবারে নতুন সদস্য আসার খবর ভাগ করলেন সিদ্ধার্থ-কিয়ারা। বর্তমানে ঘরে লক্ষ্মী আশায় খুশি সকলেই। নতুন সদস্যকে নিয়ে এখন সময় কাটাবেন নতুন মা-বাবা।

Post Views: 242

Continue Reading

Previous: পরিস্থিতি হাতের বাইরে হাসিনার গোপালগঞ্জে; বুধবার রাত থেকে জারি হয়েছে ১০৪ ধারা, মৃত্যু অন্তত ৪ গ্রেফতার ১৪
Next: শিক্ষার দাবিতে রাস্তায় আদিবাসী ছাত্র-ছাত্রীরা

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.