Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পরিচালকের আসন ছেড়ে এবার অভিনেতা রূপে সৃজিত মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে তাঁকে?

পরিচালকের আসন ছেড়ে এবার অভিনেতা রূপে সৃজিত মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে তাঁকে?

Online Desk মে 27, 2025
sdfsd.png

ওঙ্কার ডেস্ক: সৃজিত মুখোপাধ্যায়কে দর্শক এতদিন যাবৎ পেয়েছেন পরিচালক হিসাবে। মাঝেমধ্যে তাঁর নিজের ছবিতেই ক্যামিও চরিত্রে দেখা গেলেও পুরোদস্তুর অভিনেতা হিসাবে পরিচালককে এবার পেতে চলেছে দর্শক।
বড়পর্দার কোনও সিনেমা কিংবা ওটিটি-র ওয়েব সিরিজে নয়। কিংবদন্তি অভিনেতা জয়ন্ত কৃপালানির সঙ্গে মঞ্চ ভাগ করবেন সৃজিত মুখোপাধ্যায়। নাটকের মঞ্চে দেখা যাবে তাঁদের যুগলবন্দি। কলকাতায় কৌশিক সেনের পরিচালনায় ‘স্বপ্নসন্ধানী’র নাটক ‘মার্ক্স ইন কলকাতা’ মঞ্চস্থ হতে চলেছে খুব শীঘ্রই। নাটকটির আগামী শো রয়েছে ২৯ মে। আর এই নাটকেই দর্শকের জন্য থাকবে আকর্ষণীয় চমক। একদিকে জয়ন্ত কৃপালানি আর অন্যদিকে সিনেপ্রেমী বাঙালির পছন্দের পরিচালক সৃজিত। ‘কার্ল মার্ক্স’-এর ভূমিকায় রয়েছেন জয়ন্ত কৃপালানি ও ‘মেফিস্টোফিলিস’- এর চরিত্রে অভিনয় করবেন সৃজিত। দর্শকের দরবারে এই নাটকের শো মঞ্চস্থ হওয়ার আগে সোমবার কলকাতায় হয়ে গেল তারই রিহার্সাল। শুধু তাই নয় জল্পনা বলছে নাসিরুদ্দিন শাহকেও এই নাটকে দেখা যাবে বিশেষ এক চরিত্রে।
২৯ মের পর এই নাটকের দ্বিতীয় শো আয়োজিত হবে ৮ জুন। আর এই নাটকের হাত ধরেই প্রায় ১৬ বছর পর অভিনয়ে ফিরছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। একটা সময় সৃজিত চাকরি ছেড়েছিলেন শুধু এই নাটকের জন্যেই। বেঙ্গালুরুতে থাকাকালীন দীর্ঘদিন নাটক করেছেন। নাটকই ছিল একসময় তাঁর জীবনের সবকিছু। পরে অবশ্য মঞ্চ ছেড়ে ছবি পরিচালনাতেই সরে আসেন সৃজিত।

Post Views: 411

Continue Reading

Previous: ইউনুস সরকারের বিরুদ্ধে আন্দোলনে বাংলাদেশের সরকারি কর্মচারীরা
Next: ব্রাজিলে আন্তর্জাতিক সাংস্কৃতিক মঞ্চে ভারত, জানিয়ে দিল ‘বিকাশ ভি, বিরাস ভি’

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.