Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ দ্য রাজা সাব’ মুক্তি পেতেই শোরগোল সমাজমধ্যমে, কুমির নিয়ে প্রেক্ষাগৃহে ভিড় দর্শকের

‘ দ্য রাজা সাব’ মুক্তি পেতেই শোরগোল সমাজমধ্যমে, কুমির নিয়ে প্রেক্ষাগৃহে ভিড় দর্শকের

Online Desk জানুয়ারি 9, 2026
6onff3g_crocodile-_625x300_09_January_26-1.jpeg

ওঙ্কার ডেস্ক: চর্চায় ‘দ্য রাজা সাব’। প্রথম দিন থেকেই ছবি ঘিরে তুমুল উত্তেজনা। প্রভাসকে বড়পর্দায় দেখার জন্য কৌতূহলী হয়ে ওঠেন অনুরাগীরা। এমন কি ভাঙচুরও চলে প্রেক্ষাগৃহে। এবার জানা গেল আরও চাঞ্চল্যকর তথ্য প্রেক্ষাগৃহে কুমির কাঁধে করে ঢুকতেও দেখা যায় দর্শকদের। এরই মধ্যে নজরে এল আরও একটি বিষয়।
৯ জানুয়ারি মুক্তি পেয়েছে এই ছবি। অনেকেই প্রশংসা করেছেন এই ছবির। তবে সমালোচনাও রয়েছে সমানভাবে। সমাজমাধ্যমে ছবির সমালোচনা করে প্রকাশও করেন অনেকে। এক দর্শক সমাজমাধ্যমে লেখেন, এই ছবি দেখে তাঁর পুরো সময়টাই নষ্ট হয়েছে। ছবিটা মান নাকি এতটাই খারাপ। তার পরেই তাঁর কাছে এসেছে ১৪ হাজার টাকার প্রস্তাব। সেই দর্শকের দাবি, ছবির নির্মাতারা তাঁকে তাঁর সমালোচনার পোস্টটি মুছে দেওয়ার অনুরোধ করেছেন। বদলে ১৪ হাজার টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে।

ছবির নির্মাতাদের পক্ষ থেকে যে মেসেজ পাঠানো হয়েছিল তাঁকে, তার ছবি সমাজমাধ্যমে তুলে ধরেন তিনি। সেখানে লেখা, “আমরা ‘দ্য রাজা সাব’-এর টিম থেকে বলছি। আমরা আপনার সমালোচনা সংক্রান্ত পোস্টটি দেখেছি এবং আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। কিন্তু এই পোস্টের ফলে আমাদের ছবির উপর খারাপ প্রভাব পড়ছে। এটা ডিলিট করে একটা ইতিবাচক প্রতিক্রিয়া লিখবেন? আমরা তা হলে আপনাকে ১৫০ ডলার কিংবা যে পরিমাণ অর্থ আপনি চান, সেটা আপনাকে দেওয়া হবে। তবে কোনও চাপ দিচ্ছি না আমরা। আমাদের শুধু জানাবেন।”
এই প্রতিচ্ছবি ভাগ করে নিয়ে সমাজমাধ্যমে সেই দর্শক লিখেছেন, “এ কী অদ্ভুত! পোস্টটা সরিয়ে দিলে ওরা আমাকে টাকা দেবে! না, আমি পোস্টটি মুছব না।”

আর এরপরেই এই পোস্ট সমাজমাধ্যমে মুহূর্তে মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে সেই দর্শকের ভাগ করে নেওয়া স্ক্রিনশট সত্যিই নির্মাতাদের থেকে এসেছে কি না, তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠছে। প্রভাসের অনুরাগীদের দাবি, ইচ্ছে করে এই দর্শক ছবির নেতিবাচক প্রচার করেছেন। কৃত্রিম উপায়ে এই স্ক্রিনশট তৈরি করে তিনি অপপ্রচার করছেন।

শুক্রবার মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত ছবিটি। দেশের অধিকাংশ জায়গার পাশাপশি হায়দরাবাদের প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় সকলের নজরে আসে। দেখা যায়, একদল অনুরাগী মাথায় ও কাঁধে করে কুমির নিয়ে প্রেক্ষাগৃহে ঢুকছেন। ছবিতে কুমিরের সঙ্গে প্রভাসের একটি লড়াইয়ের দৃশ্য রয়েছে বলেই নাকি এই কাণ্ড অনুরাগীদের। তবে এগুলি আদতে জীবন্ত কুমির নয়। কুমিরের ডামি নিয়ে ঢুকে হইহই শুরু করেন তাঁরা। আর সেই ছবিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

Post Views: 109

Continue Reading

Previous: ইন্দোরে দুর্ঘটনায় মৃত্যু প্রাক্তন মন্ত্রীর কন্যা-সহ ৩ জনের
Next: বেনজির বিশৃঙ্খলা এজলাসে! শুনানি শুরু করতে না পেরে চলে গেলেন বিচারপতি,পিছিয়ে গেল মামলার দিন

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.