ওঙ্কার ডেস্ক: ডিসেম্বর মাসের শুরুতেই জানা গিয়েছিল যে, ১৫ বছর বাদে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল আসতে চলেছে। চিত্রনাট্যের চূড়ান্ত খসড়াও নাকি তৈরি। খুব শিগগিরিই নাকি এই ছবির সিক্যুয়েল নিয়ে আনতে চলেছেন পরিচালক রাজকুমার হিরানি। তখন দেখেই দর্শক-অনুরাগীরা কৌতূহলী, কতদূর এগোল রাজু-ব়্যাঞ্চো, ফারহানের সেই বন্ধুত্বের ছবি আবারও দেখা যাবে পর্দায়? নতুন বছরে নতুন ঝলক দেখার আশাতেও কৌতুহলী ছিলেন তাঁরা। আমির খান এবং আর মাধবন সেকথাই জিজ্ঞেস করা হয়েছিল। কিন্তু দুই অভিনেতা যা জবাব দিলেন, তাতে কোনও সঠিক দিশা মেলেনি!
উল্লেখ্য, এক সাক্ষাৎকারে মাধবন বলছেন, ‘থ্রি ইডিয়টস’এর সিক্যুয়েল, শুনে তো ভালোই লাগছে। তবে এসব এখন অনেক দূর। আমির, শরমন আর আমি, আমাদের তিনজনেরই এখন বয়স বেড়েছে। আমাদের জীবনও তো বদলে গিয়েছে এখন। সিক্যুয়েলের চিন্তাভাবনাটা মজার হলেও সময়টা খুব একটা উপযুক্ত নয়। আমি আবার রাজু হিরানির সাথে কাজ করতে চাই। কিন্তু আবার সেই ‘থ্রি ইডিয়টস’-এ? আমার মনে হয় এটা সঠিক হবে।
অন্যদিকে আমিরের মতামত, থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েলে কাজ করার জন্য আমি আগ্রহী কিন্তু এখনও পর্যন্ত আনি কোনও প্রস্তাব পাইনি। আমির আরও বললেন, “এই ছবিটি তৈরি করার সময়ে আমরা খুব মজা করেছি! আজ পর্যন্ত যতগুলো চরিত্রে অভিনয় করেছি তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় আমার র্যা ঞ্চো চরিত্রটি। তাই হ্যাঁ, আমি সিক্যুয়েল করতে চাই। কিন্তু কেউ আমার সাথে কেউ যোগাযোগ করেনি এখনও।” এর আগে শরমন যোশিও এই একই কথা বলেছিলেন যে সিক্যুয়েলের জন্য তাঁর সঙ্গেও নির্মাতাদের তরফে কেউ যোগাযোগ করেনি। এরই মাঝে কানাঘুষো শোনা যাচ্ছে, আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ার কারণেই এমন মন্তব্য আমির, মাধবন, শরমনের! এখন প্রশ্ন, কোন পথে এগোবে ‘থ্রি ইডিয়টস’এর সিক্যুয়েল? নতুন বছরে দর্শকের চোখ থাকবে সেদিকেই।
