Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বিনোদন
  • ‘রঘু ডাকাত’-এর শুটিংয়ের ফাঁকে সপরিবারে দিঘায় উপস্থিত সাংসদ – অভিনেতা দেব

‘রঘু ডাকাত’-এর শুটিংয়ের ফাঁকে সপরিবারে দিঘায় উপস্থিত সাংসদ – অভিনেতা দেব

Online Desk মে 1, 2025
WhatsApp Image 2025-05-01 at 11.48.58 AM

ওঙ্কার ডেস্ক: শুরু গিয়েছে অভিনেতা দেবের পরের ছবি ‘রঘু ডাকাত’-এর শুটিং। ইতিমধ্যে সমাজমধ্যমে সেই শুটিং কিছু অংশ দেখাও গিয়েছে। সেই ব্যস্ততার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সপরিবারে দিঘায় পৌঁছে গিয়েছিলেন দেব। জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে সাংসদ-অভিনেতার সঙ্গী মা-বাবা এবং বোন। মন্দির উদ্বোধনের আগের সন্ধেতেই বঙ্গোপসাগরের সৈকতভূমিতে পা রেখেছেন তিনি। সারাদিন মন্দিরের আচার-অনুষ্ঠানে অংশ নেন এবং বিকেলে সপরিবারে চলে গিয়েছিলেন সমুদ্র সৈকতে। আর সেখানেই ক্যামেরাবন্দি হলেন সাংসদ-অভিনেতার ‘ফ্যামিলি টাইম’।
পুজোর সময়ে দেবকে দেখা গিয়েছিল হলুদ পাঞ্জাবিতে। আর অনুষ্ঠান শেষ হওয়ার পর ক্যাজুয়াল পোশাকে মা-বাবার সঙ্গে টলিউড তারকার দেখা মিলল সৈকতে পরনে ধূসর রঙের টি-শার্ট। আর ‘রঘু ডাকাত’-এর জন্য রাখতে হয়েছে বড় চুল দাড়ি। পড়ন্ত বিকেলে তাঁকে দেখা গেল সেলফি তুলতে , আবার কখনও বা সমুদ্রকে সাক্ষী রেখে মা-বাবার হাসিমুখ ফ্রেমবন্দি করলেন তিনি। আর ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে শ্রীক্ষেত্র থেকে সেসব বিশেষ মুহূর্তই সমাজমাদ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সাংসদ-অভিনেতা। একের পর এক ফ্রেম দেখেই বোঝা গেল, দেব যে বেশ উপভোগ করছেন সমুদ্র সৈকত।

Continue Reading

Previous: দিঘা সফর ঘিরে দিলীপ ঘোষকে নিশানা, বিজেপির অন্দরে অসন্তোষের সুর !
Next: বড় পর্দায় আত্মপ্রকাশ শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া চট্টোপাধ্যায়ের, কোন ছবিতে দেখা যাবে তাকে?

সম্পর্কিত গল্প

New-Project-1.webp

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, বাইকের সূত্র ধরে তিন অভিযুক্ত গ্রেফতার, সামনে এল বিষ্ণোই গ্যাং যোগ!

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-99.webp

ম্যাডক্সে একসঙ্গে ঢাক বাজালেন দুই ‘দাদা’, অষ্টমীতে শুরু সৌরভের বায়োপিকের প্রচার

Online Desk অক্টোবর 19, 2026
New-Project-94.webp

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি ও খুনের চেষ্টায় গ্রেফতার ৩, যোগ লরেন্স বিশ্নোই গ্যাংয়ের!

Online Desk অক্টোবর 19, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.