Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • বড় পর্দায় আত্মপ্রকাশ শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া চট্টোপাধ্যায়ের, কোন ছবিতে দেখা যাবে তাকে?

বড় পর্দায় আত্মপ্রকাশ শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া চট্টোপাধ্যায়ের, কোন ছবিতে দেখা যাবে তাকে?

Online Desk মে 1, 2025
WhatsApp Image 2025-05-01 at 11.50.10 AM

ওঙ্কার ডেস্ক: টলিউড-বলিউডে সমান তালে কাজ করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। বাংলার বাইরেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। এবার তাঁর পরবর্তী প্রজন্মের পালা। অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া চট্টোপাধ্যায়। আর প্রথম ছবিতেই জুটি বাঁধতে চলেছেন ‘বন্দিশ ব্যান্ডিটস’ এবং ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ খ্যাত ঋত্বিক ভৌমিকের সঙ্গে। ত্রিকোণ প্রেমের গল্প। তাই অভিনেত্রী হিয়ার বিপরীতে আরেক অভিনেতা হিসেবে দেখা যাবে বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ সৌম্য মুখোপাধ্যায়কে। যিনি ইতিমধ্যেই বলিউডে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতেও অভিনয় করেছেন। শুভেন্দু-শাশ্বতর পর পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে অভিনয়জগতে কাজ করতে চলেছেন হিয়া, স্বাভাবিকভাবেই মেয়ের নতুন জীবনে উচ্ছ্বসিত মা মহুয়া চট্টোপাধ্যায়।
জানা গেছে, হিয়া, সৌম্য, ঋত্বিককে নিয়ে ত্রিকোণ প্রেমের জমজমাট গল্প আনছেন রাহুল মুখোপাধ্যায়। ‘কিশমিশ’ খ্যাত পরিচালক জানালেন, এই সিনেমার জন্য প্রথম থেকেই তাঁর ভাবনায় রয়েছেন হিয়া। প্রেম-পরিবার সব মিলিয়ে একটা আলাদা গল্প। রোম্যান্টিক ছবির নাম ‘মন মানে না’। এই নামে যদিও এর আগে দেব-কোয়েলের একটি সুপারহিট ছবি রয়েছে, তবে তাতে বিন্দুমাত্র চিন্তিত নন রাহুল। অন্যদিকে মেয়ের টলিউড ডেবিউ মহুয়া চট্টোপাধ্যায় জানিয়েছেন, “আমি খুব খুশি। দীর্ঘদিন ধরেই হিয়ার অভিনয়ের ইচ্ছে ছিল। দামিনী বেণী বসুর কাছ থেকে প্রশিক্ষণও নিয়েছে হিয়া। আমি মনে করি, যে কোনও কাজ শুরুর আগেই কাজ শেখা খুব জরুরী। হিয়া ভীষণই সিন্সিয়ার। স্কুল-কলেজের যে কোনও বিষয়েও দেখেছি। মা হিসেবে ওঁর জন্য গর্বিত আমি।” মে মাসের মাঝামাঝি কলকাতা এবং শৈলশহর মিলিয়ে একাধিক লোকেশনে শুটিং হবে।
এই প্রসঙ্গে হিয়া জানান, পড়াশোনা শেষ করে অনেকদিন ধরেই অভিনয় নিয়ে চর্চা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে পাশে পেয়েছেন মা – বাবাকে। মেয়ের সিদ্ধান্তে খুশিমনে সায় দিয়েছেন তাঁরাও। উল্লেখ্, ‘মন মানে না’ ছবিটির হাত ধরেই আবার পরিচালক রাহুল মুখোপাধ্যায় প্রযোজক হিসেবে কাজ করতে চলেছেন। সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, সুদীপা বসু, জয়তী চক্রবর্তী, প্রীতি সরকার-সহ অন্যান্য অভিনেতা- অভিনেত্রীদের।

Post Views: 177

Continue Reading

Previous: ‘রঘু ডাকাত’-এর শুটিংয়ের ফাঁকে সপরিবারে দিঘায় উপস্থিত সাংসদ – অভিনেতা দেব
Next: “ভগবান জানত। আমি জানতাম। আর এখন…” অভিনেতা অভিষেকের বিয়ের পরই কেন এই কথা লিখলেন সুরভী?

সম্পর্কিত গল্প

ty.png

দিনকয়েই আগেই দিয়েছিলেন সুখবর, এবার পোস্ট করলেন পঞ্চামৃত সাধ খাওয়ার ছবি….

Online Desk জুলাই 21, 2026
koushik-ganguly-post.png

সমাজমাধ্যমে আবেগপ্রবণ পরিচালক কৌশিক গাঙ্গুলী লিখলেন, “প্রজন্ম বদলিয়ে যায়। কাঁধে কাঁধ সন্তান প্রায়”

Online Desk জুলাই 17, 2026
frg.png

‘উৎসব’-এ ফিরছেন আবির চট্টোপাধ্যায়, প্রকাশ্যে ছবির ঝলক

Online Desk জুলাই 16, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.