Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের দুর্দান্ত রেকর্ড টিআরপি তালিকায়, এই সপ্তাহে কে করল বাজিমাত?

ফের দুর্দান্ত রেকর্ড টিআরপি তালিকায়, এই সপ্তাহে কে করল বাজিমাত?

Online Desk মে 9, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: সিরিয়াল প্রিয় বাঙালির টিআরপি তালিকার দিকে প্রতি সপ্তাহেই নজর থাকে। চলতি বছরের প্রথম কয়েক মাস টিআরপি তালিকায় দুর্দান্ত রেকর্ড গড়েছে ‘পরিণীতা’। তবে গত কয়েক সপ্তাহে সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে। গত সপ্তাহের মতোই এই সপ্তাহেও টিআরপি তালিকার প্রথমে রয়েছে ‘জগদ্ধাত্রী’। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। গত সপ্তাহেও একই নম্বর পেয়েছিল এই ধারাবাহিক।

ধারাবাহিকের দ্বিতীয় তালিকায় রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। তার প্রাপ্ত নম্বর ৬.১। যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। তৃতীয় স্থানে রয়েছে উদয়প্রতাপ ও ঈশানী অভিনীত ধারাবাহিক ‘পরিণীতা’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬। এর পরেই, চতুর্থ স্থানে রয়েছে জলসার ধারাবাহিক ‘রাঙামতী তিরন্দাজ’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৬। তবে ফের এই সপ্তাহে প্রথম পাঁচে উঠে এসেছে জি বাংলার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। ধারাবাহিকের নম্বর ৫.৪।

‘কথা’ ষষ্ঠ স্থান অধিকার করেছে এই সপ্তাহে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.১। এর পরেই সপ্তম স্থানে ‘গৃহপ্রবেশ’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫। অষ্টম স্থানে রয়েছে ‘গীতা এলএলবি’ ও ‘চিরসখা’। দু’টি ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৪.৬।
টিআরপি তালিকায় প্রতি সপ্তাহেই নজর থাকে সিরিয়ালপ্রেমীদের। কে কাকে ছাপিয়ে গেল তা দেখার জন্য অপেক্ষা করেন তারা। জি বাংলার জগদ্ধাত্রী ফিরেছে তার ফর্মে। এবার সেই জায়গা কতদিন ধরে রাখতে পারে এই ধারাবাহিক এখন সেটাই দেখার।

Post Views: 374

Continue Reading

Previous: নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি পোস্ট ধ্বংস করার প্রথম সরকারি ভিডিও
Next: আইপিএল কি স্তগিত হয়ে বিদেশে হবে!

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.