ওঙ্কার ডেস্ক: শুরু থেকেই তাক লাগিয়েছে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’। চলতি সপ্তাহে প্রথম স্থান দখল করল জলসার এই ধারাবাহিক। এখন গল্পে বিদ্যা ও রাজরীতের বিয়ে নিয়ে মেতে উঠেছে, যেকারনে প্রতিটা এপিসোড জমে উঠেছে। প্রথম স্থান দখল করে বিদ্যার ঝুলিতে এবার ৮.০ নম্বর। স্থানচ্যুত হলেও পাশাপাশি রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। ৭.৭ নম্বরে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। বর্তমানে গল্পের মোড়ে রহস্য দানা বাঁধছে রোজ। তৃতীয় স্থানে রয়েছে জলসারই আরেক ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’। এই মেগার প্রাপ্ত নম্বর ৭.৪। চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’। বিভিন্ন টুইস্টে এখন জমে উঠেছে পারুল-রায়ানের এই মেগা। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২। পঞ্চমে ৭.০ পেয়ে রয়েছে ‘ও মোর দরদিয়া’।
ষষ্ঠ স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। সপ্তমে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’। অষ্টমে এবার জোড়া ধারাবাহিক ৬.১ পেয়ে যৌথভাবে এই স্থানে আছে ‘আমাদের দাদামণি’ ও ‘চিরসখা’। নবমেও জোড়া মেগা ‘জোয়ার ভাঁটা’ ও ‘বেশ করেছি প্রেম করেছি’ ধারাবাহিক। দশমে রয়েছে আর্য-অপর্ণার গল্প ‘চিরদিনই তুমি যে আমার’।
চলতি সপ্তাহে টিআরপি তালিকায় জলসার ধারাবাহিকের রমরমা। তুলনামূলকভাবে পিছিয়ে পড়েছে জি বাংলার ধারাবাহিকগুলো। সেরা পাঁচের মধ্যে বেশিরভাগ স্থানই জলসার মেগা। তবে নম্বরের অনুপাতে তেমন পার্থক্য নেই বললেই চলে। আগামীতে টিআরপি তালিকায় কতটা পরিবর্তন হয় এখন সেটাই দেখার।
