Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইন্দোরের এই কোটিপতি ভিক্ষুকের রয়েছে ৩টি বাড়ি, ৩টি অটো ও একটি চার চাকা গাড়ি

ইন্দোরের এই কোটিপতি ভিক্ষুকের রয়েছে ৩টি বাড়ি, ৩টি অটো ও একটি চার চাকা গাড়ি

Online Desk জানুয়ারি 19, 2026
beggar.jpg

ওঙ্কার ডেস্ক: বল-বেয়ারিং চাকা লাগানো একটি লোহার গাড়িতে বসে থাকেন তিনি। কাঁধে একটি ব্যাগ আর দুই হাত ঢোকানো থাকে দু দিকে দুটো জুতোর মধ্যে। এ ভাবেই তাঁকে দেখে সহানুভূতি দেখিয়ে টাকা দিয়ে যান অনেকে। ইন্দোরের ব্যস্ততম বাজার সরফা বাজারে তাঁকে দেখা যায় ভিক্ষা করতে। ওই ভিক্ষুকের নাড়ি নক্ষত্র জানার জন্য অনুসন্ধানে নেমে চক্ষু চড়কগাছ প্রশাসনিক কর্তাদের। তাঁরা জানতে পারেন, শারীরিক প্রতিবন্ধী মঙ্গিলাল বাস্তবে কোটিপতি। তাঁর নামে রয়েছে সরকারিভাবে বরাদ্দ একটি বাড়ি-সহ মোট তিনটি বাড়ি। রয়েছে তিনটি অটো-রিকশা এবং একটি মারুতি সুজুকি ডিজায়ার গাড়ি।

ইন্দোর শহরকে ভিক্ষুকমুক্ত করার জন্য অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন। সেই অভিযানের অংশ হিসেবে নারী ও শিশু উন্নয়ন দফতরের আধিকারিকরা শনিবার গভীর রাতে মঙ্গিলালকে উদ্ধার করেন। কিন্তু তাঁর সম্পর্কে খোঁজ খবর নিয়ে চমকে যান প্রশাসনিক আধিকারিকরা। শুধু ভিক্ষা করেই প্রতিদিন তাঁর আয় হত ৪০০ থেকে ৫০০ টাকা। তদন্তকারীরা জানতে পেরেছেন, ভিক্ষা করে যে টাকা মঙ্গিলাল পেতেন তা বিভিন্ন ব্যবসায়ীদের সুদে ধার দিতেন। এক দিন বা এক সপ্তাহের জন্য সেই নগদ টাকা ধার দেওয়ার পর প্রতিদিন সন্ধ্যায় নিজে সেই সুদ সংগ্রহ করতেন। আধিকারিকদের অনুমান, মঙ্গিলাল ৪-৫ লক্ষ টাকা ধার দিয়েছেন। তিনি সুদ-সহ প্রতিদিন ১,০০০ থেকে ২,০০০ টাকা উপার্জন করেন।

নিঃস্ব হিসেবে পরিচিত হলেও মঙ্গিলালের এখন রয়েছে তিনটি বাড়ি। যার মধ্যে একটি বাড়ি তিন তলা। এছাড়াও তিনটি অটো রয়েছে যা প্রতিদিন ভাড়া খাটে। নিজস্ব একটি মারুতি সুজুকি ডিজায়ার গাড়িও রয়েছে। সেটিও ভাড়া দিয়ে টাকা উপার্জন করেন তিনি। জানা গিয়েছে, একাধিক সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও, শারীরিক অক্ষমতার কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে একটি বাড়ি পেয়েছেন তিনি।

ভিক্ষুকদের উদ্ধার অভিযানের নোডাল অফিসার এবং নারী ও শিশু উন্নয়ন দফতরের কর্তা দীনেশ মিশ্র জানান, মঙ্গিলালকে এখন উজ্জয়নীর সেবাদাম আশ্রমে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সম্পত্তি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাঁর কাছ থেকে যারা টাকা ধার নিয়েছেন, সেই ব্যবসায়ীদেরও জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।

Post Views: 223

Continue Reading

Previous: দেবলীনার নতুন অধ্যায়, অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক গান গাইবেন দেবলীনা
Next: হাড্ডাহাড্ডি লড়াই ধারাবাহিকের, এ’সপ্তাহে কে কাকে ছাপিয়ে গেল?

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.