Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দেবলীনার নতুন অধ্যায়, অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক গান গাইবেন দেবলীনা

দেবলীনার নতুন অধ্যায়, অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক গান গাইবেন দেবলীনা

Online Desk জানুয়ারি 19, 2026
gfg.png

ওঙ্কার ডেস্ক: গত কয়েক সপ্তাহ ধরে খবরের শিরোনাম তথা সমাজমাধ্যমে আলোচনায় ছিলেন দেবলীনা। গত ৫ তারিখ একটি অনুষ্ঠান সেরে ফেরার পথে তিনি জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নেন। আত্মহননের পথ বেছে নেন তিনি। হাসপাতালে ভর্তি করার পর জানা যায়, অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়াতেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তবে সুস্থ হয়ে পরে নিজেও সেই মানসিক টানাপড়েনের কথা স্বীকার করেন গায়িকা। এবার তাঁর জীবনে ঘটতে চলেছে এক নতুন ঘটনা। হাসপাতাল থেকে ফিরেই নতুন সুযোগ গায়িকার দোরগোড়ায়। অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক প্লে-ব্যাক করবেন দেবলীনা।
ইতিমধ্যেই ‘মহুয়া’র বায়োপিককে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন তুঙ্গে। সম্প্রতি প্রযোজকের থেকেই সেই ছবিকে কেন্দ্র করে এলো নতুন তথ্য, সেখানেই একসঙ্গে দেখা গেল অঙ্কিতা মল্লিক এবং গায়িকা দেবলীনাকে। আসন্ন ছবিতে মহুয়ার ঠোঁটে যে গান শোনা যাবে, তার কণ্ঠ দেবেন খোদ দেবলীনা। গায়িকার এই কঠিন সময়ের মাঝেই এল এই কাজের সুযোগ। ছবিতে মহুয়ার জন্য দেবলীনাই গান গাইবেন তবে কতগুলি গান থাকবে, বা অন্যান্য আর কোনও তথ্য এখনও পর্যন্ত সামনে আসেনি। তবে এই সুযোগকে জীবনের এক নতুন আশার আলো দেবলীনার।
যদিও দেবলীনাকে ঘিরে কটাক্ষের অন্ত নেই। সোশ্যাল মিডিয়ায় অনেকে সাম্প্রতিক ঘটনাকেকে ‘নাটক’ বলেও কটাক্ষ করেছেন। অন্যদিকে, ছবির গান প্রসঙ্গে প্রযোজকও মুখ খুলেছেন। তাঁর কথায়, দেবলীনাকে নিয়ে যে জনপ্রিয়তা তৈরি হয়েছে, সেটাকে ইতিবাচকভাবে ব্যবহার করতে চান তিনি। বর্তমানে দর্শকের কৌতূহল তুঙ্গে, একদিকে টেলিভিশনের জনপ্রিয় মুখ অঙ্কিতা যেমন রয়েছে তেমনই দেবলীনার এই সংযোগ যেন সিনেমার মান আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে বলেই আশা একাংশের।

Post Views: 177

Continue Reading

Previous: খামেনই-র উপর হামলা সহ্য করবে না ইরান; হুঁশিয়ারি ট্রাম্পকে
Next: ইন্দোরের এই কোটিপতি ভিক্ষুকের রয়েছে ৩টি বাড়ি, ৩টি অটো ও একটি চার চাকা গাড়ি

সম্পর্কিত গল্প

cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026
srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.