Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অসুস্থ পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত! ভর্তি হাসপাতালে……….

অসুস্থ পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত! ভর্তি হাসপাতালে……….

Online Desk জুলাই 1, 2025
gkgb.png

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি ঋতুপর্ণ ঘোষকে উৎসর্গ করে ‘গৃহপ্রবেশ’ ছবি দর্শককে উপহার দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন শুভশ্রী গাঙ্গুলি ও জিতু কামাল। প্রেক্ষাগৃহে দারুণ সাফল্যে চলছে সেই ছবি। এই ছবি ইতিমধ্যেই পা রেখেছে কোটির ক্লাবে। ১ কোটি টাকা আয়ও করে ফেলেছে ‘গৃহপ্রবেশ’। ছবির সাফল্যের মাঝেই হঠাৎই অঘটন! হাসপাতালে ভর্তি হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
জানা গিয়েছে, রবিবার রাত থেকেই বেশ জ্বরে আক্রান্ত তিনি। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতেই সোমবার সকালে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। রবিবার রাতে ইন্দ্রদীপ ১০৩ জ্বরে আক্রান্ত হন। তারপর থেকেই শুরু হয় কাঁপুনি। চিকিৎসকদের পরামর্শ মাফিক বেশ কিছু পরীক্ষা করানোর পর রিপোর্টে জানা যায় তিনি ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে আক্রান্ত। যদিও জানা গিয়েছে বর্তমানে ইন্দ্রদীপ দাশগুপ্ত ভাল আছেন। তবে ডাক্তারদের পরামর্শে আপাতত দিন কয়েক বিশ্রামে থাকতে হবে তাঁকে।
প্রসঙ্গত, ২০১৯ সালে ‘কেদারা’ ছবিটি দিয়ে পরিচালনায় হাতেখড়ি হয় খ্যাতনামা সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর। আর পয়লা সিনেমাতেই বাজিমাত। সম্প্রতি ঋতুপর্ণ ঘোষকে উৎসর্গ করে ‘গৃহপ্রবেশ’ ছবি করেন ইন্দ্রদীপ। যে ছবির গল্প, তার কাজ দেখে আবারও তাঁর জাতীয় পুরস্কারপ্রাপ্তির দাবি রেখেছেন দর্শক-অনুরাগীরা।

Post Views: 286

Continue Reading

Previous: দেওয়াল লিখে মালদায় একুশে জুলাইয়ের প্রচার শুরু করে যুব তৃণমূল কংগ্রেস
Next: রিজার্ভেশন চার্ট তৈরিতে বদল, ৪ ঘন্টা নয়, ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগেই তৈরি হবে তালিকা

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.