Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পরিচালক গৌরব দত্তের বলিউড পা, ভুলভুলাইয়া ৩’এর পর প্রান্তিকা দাসের দ্বিতীয় হিন্দি ছবি ‘জোর’

পরিচালক গৌরব দত্তের বলিউড পা, ভুলভুলাইয়া ৩’এর পর প্রান্তিকা দাসের দ্বিতীয় হিন্দি ছবি ‘জোর’

Online Desk জানুয়ারি 6, 2026
FotoJet-2.jpg

সহেলী বিশ্বাস: নতুন বছরে ফের বলিউডের পথে পা বারাচ্ছেন বাঙালি পরিচালক গৌরব দত্ত, হিন্দি চলচ্চিত্র জগতে হরর-কমেডি জম্বি সারভাইভাল ফিচার ফিল্ম ‘জোর’–এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন। দীর্ঘদিন ধরে ভিজ্যুয়াল স্টোরিটেলিং, ট্রেলার ও প্রোমো নির্মাণ এবং বিজ্ঞাপনচিত্র পরিচালনার পর এবার তাঁর অভিজ্ঞতা বড়পর্দায় ফুটিয়ে তুলছেন। ‘জোর’-ছবির মাধ্যমে গৌরব দত্ত দর্শককে একটি ভিন্নধর্মী হরর-কমেডির গল্প বলতে চলছেন, যেখানে জম্বি থ্রিলের সঙ্গে মিলিয়ে আছে তীক্ষ্ণ হিউমার এবং মানবিক সম্পর্কের গভীরতা।
গৌরব দত্ত বাংলা, হিন্দি, মারাঠি, ভোজপুরি ও অসমিয়ার প্রায় ৩৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। শুধু পরিচালক নন, বরং এডিটর হিসেবেও সমান দক্ষ তিনি।
অন্যদিকে, ছবির অন্যতম আকর্ষণ, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রান্তিকা দাস, যিনি ‘ভুলভুলাইয়া ৩’-এর পর আবারও বলিউডে পা রাখছেন এই ছবির মাধ্যমে। প্রান্তিকা জানান, “যদিও এটি আমার দ্বিতীয় হিন্দি ছবি, শুটিংয়ের দিক থেকে ‘জোর’ ছিল আমার প্রথম প্রজেক্ট। সরস্বতী চরিত্রটি ফান-লাভিং, চতুর এবং আউটগোয়িং। শুটিং করতে করতে ভয়, হিউমার, অ্যাকশন সবকিছুর মিশ্রণ, আমার কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা। নতুন বছরের শুরুতেই রিলিজ এটা সত্যিই স্পেশাল। তিনি আরও বলেন, “এই ছবিতে আমার চরিত্র শুধু হাস্যরসের জন্য নয়, বরং গল্পের আবেগ ও বুদ্ধিমত্তার ভারসাম্যও বজায় রাখে। প্রান্তিকার পাশাপাশি ছবিতে রয়েছেন পরিচিত মুখ, জয় সেনগুপ্ত, আকাশ মাখিজা, ঋষভ চাড্ডা, শেখর কাঞ্জিলাল সহ আরও অনেক শিল্পী।
সব মিলিয়ে, ‘জোর’ শুধু গৌরব দত্তের বলিউডে পরিচালক হিসাবে অভিষেক নয়, বরং প্রান্তিকা দাসের হিন্দি যাত্রার দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধ্যায়ও। হরর, কমেডি, অ্যাকশন এবং জম্বি থ্রিলের সমন্বয়ে দর্শকরা একটি নতুন ধরনের সিনেম্যাটিক অভিজ্ঞতা নিয়ে আসতে চলেছে এই ছবি।

Post Views: 333

Continue Reading

Previous: উত্তপ্ত কারাকাস, প্রেসিডেন্টের প্রাসাদের সামনে গোলাবর্ষণ
Next: রাস্তার ধারে সকাল থেকেই গোলবৈঠক, নিচে নামতে নামতে লঙ্ঘন করল শেষ সীমানা !

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.