Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জুবিন গর্গের ময়নাতদন্ত রিপোর্ট সামনে আসতেই এবার বিস্ফোরক দাবি ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামীর

জুবিন গর্গের ময়নাতদন্ত রিপোর্ট সামনে আসতেই এবার বিস্ফোরক দাবি ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামীর

Online Desk অক্টোবর 4, 2025
gvh.png

ওঙ্কার ডেস্ক: জনপ্রিয় গায়ক জুবিন গর্গের ময়নাতদন্ত রিপোর্ট ইতিমধ্যেই ভারতের হাতে তুলে দিয়েছে সিঙ্গাপুর পুলিশ। কিন্তু তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনও পর্যন্ত। এবার বিষয়টি আরও জটিল হল কারণ জুবিনের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করা হয়েছে।
জুবিন গর্গের মৃত্যু নিয়ে তাঁর ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী অভিযোগ করেছেন। দাবি, শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও সিঙ্গাপুরের অনুষ্ঠানের উদ্যোক্তা শ্যামকানু মহান্তই জুবিনকে ‘বিষ’ দিয়ে হত্যা করেছেন এবং দুর্ঘটনা বলে সাজিয়ে গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে শর্মার আচরণ ছিল সন্দেহজনক। ঘটনার দিন ইয়টে বেড়াতে গিয়ে জোর করেই বোটের নিয়ন্ত্রণ নেন ওই উদ্যোক্তা, ফলে মাঝসমুদ্রে সেটি বিপজ্জনক হয়ে পড়ে। শুধু তাই নয়, এছাড়াও তিনি আরও বিস্ফোরক দাবিও করেছেন। তাঁর আরও দাবি, জুবিন একজন দক্ষ সাঁতারু ছিলেন, এমনকী তিনিই তাঁদের প্রশিক্ষণ দিয়েছিলেন। ফলে তাঁর ডুবে মারা যাওয়ার প্রশ্নই ওঠে না।
এই অভিযোগের পরই শর্মা ও মহান্তকে নিয়ে সন্দেহ আরও বাড়ে পুলিশেরও। কারণ গোস্বামীর আরও দাবি, অনুষ্ঠানের জন্য সিঙ্গাপুরকে ইচ্ছে করেই বেছে নেওয়া হয় যাতে তদন্তে জটিলতা সৃষ্টি হয়। ঘটনার সময় জুবিনের মুখ ও নাক থেকে ফেনা বেরোতে দেখা গেলেও শর্মা বলেন, “এটা অ্যাসিড রিফ্লাক্স, চিন্তার কিছু নেই।” তৎক্ষণাৎ চিকিৎসা না করায়, গোস্বামীর মতে, জুবিনের মৃত্যুই ত্বরান্বিত হয়।
অসম জুড়ে এখনও শোকের আবহে অনুরাগীরা। জুবিনের অকালপ্রয়াণকে কেন্দ্র করে সন্দেহ আরও বেড়ে চলেছে। জুবিনের স্ত্রী গরিমা আশঙ্কা প্রকাশ করেছিলেন স্বামীর মৃত্যু নিয়ে। গায়ক ক্লান্ত থাকা সত্ত্বেও তাঁকে পিকনিক এবং সাঁতার কাটতে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে এই পুরো ঘটনাই বিশেষভাবে ক্ষতিয়ে দেখছে পুলিশ।

Post Views: 125

Continue Reading

Previous: কতদিন থাকবে বৃষ্টির সম্ভবনা?
Next: ট্রাম্পের চাপের মুখে শান্তি পরিকল্পনায় সম্মত হামাস, বন্দি বিনিময় ও প্রশাসনিক কাঠামো নিয়ে নয়া শর্ত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.