Skip to content
আগস্ট 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘উৎসব’-এ ফিরছেন আবির চট্টোপাধ্যায়, প্রকাশ্যে ছবির ঝলক

‘উৎসব’-এ ফিরছেন আবির চট্টোপাধ্যায়, প্রকাশ্যে ছবির ঝলক

Online Desk জুলাই 16, 2026
frg.png

সম্প্রতি মুক্তি পেয়েছিল তাঁর সোনা’দা সিরিজের আরও এক পর্ব, সেই ছবির রেশ দর্শক কাটাতে না কাটাতেই ফের পর্দায় ফিরছেন আবির চ্যাটার্জি। তাঁকে দেখা গেল, এক কাঁধে শিশুকন্যা, অন্য কাঁধে বন্দুক নিয়ে! দুর্গাপুজোর আবহে এ কোন রহস্যময় ভূমিকায় ধরা দিতে চলেছে আবির চট্টোপাধ্যায়? নতুন ছবির ঘোষণা নিয়ে ময়দানে এবার আবির। অভিরূপ ঘোষ পরিচালিত ‘উৎসব’ ছবির পোস্টার মুক্তি পেল দর্শকমহলে।
প্রসঙ্গত, এই গল্প এক একান্নবর্তী পরিবারের, যার কোনও সদস্য একে অপরকে সহ্য করতে পারে না। কিন্তু তাদের মধ্যে যতই মতের অমিল হোক, একটি বিষয়ে তারা সবাই এক হয়ে যায়, আর তা হল বাড়ির সব থেকে ছোট সদস্য, ১০ বছর বয়সী আর্যার ভাল থাকা নিয়ে। আর্যা একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং সারা পৃথিবীর চিকিৎসা তাকে সুস্থ করতে ব্যর্থ হয়ে গেছে। তাকে বাঁচানোর শেষ উপায় হচ্ছে মা দুর্গার আশীর্বাদ। এই পরিবারের সকল সদস্য পুজোর সময় নিজেদের গ্রামের বাড়িতে ফিরে যায় এবং চেষ্টা করে ঘটা করে দুর্গাপুজো করে মা দুর্গাকে সন্তুষ্ট করার। কিন্তু সমস্যা সেখানেও রয়েছে। ঘটতে থাকে একের পর এক ভয়ঙ্কর অলৌকিক ঘটনা। এমন সময়ে বাড়িতে উপস্থিত হয় এক রহস্যময় ব্যক্তি, যার নাম পুরুত। পুরুত এসে আর্যার সাথে বন্ধুত্ব করে এবং তার সমস্যার সমাধান করার চেষ্টা করে। কীভাবে পুরুত মা দুর্গার অভিশাপকে শেষ করে এবং আর্যাকে বাঁচানোর চেষ্টা করে, সেই গল্পই এই ছবিতে ফুটে উঠবে। আর ‘উৎসব’ ছবিতে পুরুতের চরিত্রেই দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। গল্পের ধাঁচ শুনে আন্দাজ করাই যায় চরিত্রটি অত্যন্ত রহস্যজনক। নির্মাতাদের তরফে এখনই আবির চট্টোপাধ্যায় অভিনীত এই চরিত্রের বিষয়ে বিশেষ কিছু জানানো হয়নি। তবে জানা গিয়েছে, তিনি ছাড়া উৎসব ছবিতে থাকবেন প্রিয়াঙ্কা সরকার, বিবৃতি চট্টোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, ঐশ্বর্য সেন, দর্শনা বণিক, লগ্নজিতা দাস, অশোক মুখোপাধ্যায়, প্রমুখ।
‘উৎসব’ ছবিটির পরিচালনা করেছেন অভিরূপ ঘোষ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ঝলক। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে মুক্তি পাবে ছবিটি। তবে কখন? সেটা এখনও জানানো হয়নি। তবে সদলবলে যে ময়দানে বেশ কয়েকজন তারকাদের নিয়েই নামছেন পরিচালক তা বলাই বাহুল্য। এবার এই গল্প পুজোর আবহে কতটা দর্শকের ভালবাসা জিতে নিতে পারে সেটাই দেখার।

Post Views: 147

Continue Reading

Previous: ষষ্ঠ শ্রেণি থেকে তৃতীয় ভাষা শুরু করা উচিত: সুপ্রিম কোর্ট
Next: সোনম ওয়াংচুকের অনশন নিয়ে মোদী সরকারের প্রথম প্রতিক্রিয়া, আদালতে কী বলল কেন্দ্র?

সম্পর্কিত গল্প

East-Bengal.jpg

কাস্টমস হারিয়ে ভালো জায়গায় ইস্টবেঙ্গল

Online Desk আগস্ট 30, 2026
Errwine.jpg

সবুজ মেরুনে যোগ দিতে সোমবারই শহরে আসছেন এরউইন

Online Desk আগস্ট 30, 2026
Nepal-3.jpg

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে চতুর্থ দফার ত্রাণসামগ্রীর তুলে দিল ভারত

Online Desk আগস্ট 30, 2026

You may have missed

East-Bengal.jpg

কাস্টমস হারিয়ে ভালো জায়গায় ইস্টবেঙ্গল

Online Desk আগস্ট 30, 2026
Errwine.jpg

সবুজ মেরুনে যোগ দিতে সোমবারই শহরে আসছেন এরউইন

Online Desk আগস্ট 30, 2026
MOJTOBA.jpg

মুসলিম দেশগুলোর কাছে মোজতবা খামেনেইর চিঠি, ‘প্রকৃত শত্রুকে চিনে নেওয়ার’ আহ্বান

Online Desk আগস্ট 30, 2026
Nepal-3.jpg

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে চতুর্থ দফার ত্রাণসামগ্রীর তুলে দিল ভারত

Online Desk আগস্ট 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.