Skip to content
আগস্ট 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ষষ্ঠ শ্রেণি থেকে তৃতীয় ভাষা শুরু করা উচিত: সুপ্রিম কোর্ট

ষষ্ঠ শ্রেণি থেকে তৃতীয় ভাষা শুরু করা উচিত: সুপ্রিম কোর্ট

Online Desk জুলাই 16, 2026
supreme-court.jpg

ওঙ্কার ডেস্ক: পড়ুয়াদের তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার এই সংক্রান্ত এক মামলায় সর্বোচ্চ আদালত মন্তব্য করেছে, নবম শ্রেণিতে নয়, বরং ষষ্ঠ শ্রেণি থেকে তৃতীয় ভাষা শুরু করা উচিত। সিবিএসই বোর্ডের তৃতীয় ভাষা নীতি নিয়ে বৃহস্পতিবার এমনই মন্তব্য করেছেন বিচারপতি বিভি নাগরত্ন। শীর্ষ আদালতের আরও পর্যবেক্ষণ, দশমের পরীক্ষার এক বছর আগে নতুন ভাষা শিক্ষা পড়ুয়াদের উপর অতিরিক্ত চাপ তৈরি করবে।

জওহর নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠা সংক্রান্ত মাদ্রাজ হাইকোর্টের একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে তামিলনাড়ু সরকারের করা একটি আবেদনের শুনানির সময়ে ডিভিশন বেঞ্চের বিচারপতি বিভি নাগরত্ন এই বিষয়টি নিয়ে মন্তব্য করেন। বিচারপতি আর মহাদেবনকে নিয়ে গঠিত এই বেঞ্চ তামিলনাড়ু সরকারকে পরামর্শ দেয়, শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের প্রকল্প বলেই এই বিধির বিরোধিতা করা উচিত নয়।

বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে তামিলনাড়ু সরকারপক্ষের আইনজীবী তৃতীয় ভাষার নীতি প্রণয়নের মাধ্যমে হিন্দি ভাষা শেখানোর প্রসঙ্গ তোলেন। তিনি রাজ্যের তরফে উদ্বেগ প্রকাশ করেন। এদিনের শুনানিতে সেই বিষয়টি উল্লেখ করে বিচারপতি বিভি নাগরত্ন বলেন, ‘স্থানীয় ভাষা এবং ইংরেজির সঙ্গে আরও একটি ভাষা শেখানোর কথা বিধিতে বলা হয়েছে। হিন্দি ভাষার উল্লেখ তো নেই।’ জাতীয় শিক্ষানীতি অনুসারে, যে কোনও ভাষা যে কোনও রাজ্যের পড়ুয়ারা শেখার সুযোগ পাবেন। বিচারপতি প্রশ্ন করেন, ‘এ ক্ষেত্রে হিন্দির বদলে সংস্কৃত হলে কী সমস্যা হবে?’ এ ছাড়াও বিচারপতি বলেন, সিবিএসই, আইসিএসই, রাজ্যের পর্ষদের পড়ুয়াদের উপর চাপ তৈরি হয় অষ্টম শ্রেণি থেকে। তাই নবমে তৃতীয় ভাষা শিক্ষা না শুরু করে ষষ্ঠ শ্রেণিতে তা চালু করা হলে পড়ুয়াদের সুবিধা হবে।

Post Views: 100

Continue Reading

Previous: জল্পনায় সিলমোহর, মা হতে চলেছেন সোহিনী সরকার
Next: ‘উৎসব’-এ ফিরছেন আবির চট্টোপাধ্যায়, প্রকাশ্যে ছবির ঝলক

সম্পর্কিত গল্প

Uttam.jpg

মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী ! বললেন, বহুমুখী প্রতিভার অধিকারী ও মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত অভিনেতা

Online Desk আগস্ট 30, 2026
1000371047.jpg

চোট পেয়ে এশিয়ান গেমস সহ পুরো মরসুমে ছিটকে গেলেন নীরজ

Online Desk আগস্ট 29, 2026
1000244859.jpg

ধর্ষণের পর এক মাসের লড়াই, অবশেষে মৃত্যু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের

Online Desk আগস্ট 29, 2026

You may have missed

East-Bengal.jpg

কাস্টমস হারিয়ে ভালো জায়গায় ইস্টবেঙ্গল

Online Desk আগস্ট 30, 2026
Errwine.jpg

সবুজ মেরুনে যোগ দিতে সোমবারই শহরে আসছেন এরউইন

Online Desk আগস্ট 30, 2026
MOJTOBA.jpg

মুসলিম দেশগুলোর কাছে মোজতবা খামেনেইর চিঠি, ‘প্রকৃত শত্রুকে চিনে নেওয়ার’ আহ্বান

Online Desk আগস্ট 30, 2026
Nepal-3.jpg

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে চতুর্থ দফার ত্রাণসামগ্রীর তুলে দিল ভারত

Online Desk আগস্ট 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.