Skip to content
আগস্ট 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জল্পনায় সিলমোহর, মা হতে চলেছেন সোহিনী সরকার

জল্পনায় সিলমোহর, মা হতে চলেছেন সোহিনী সরকার

Online Desk জুলাই 16, 2026
xfd.png

বিগত বেশ কিছুদিন ধরেই টলিপাড়ার অন্দরে কানাঘুষোয় শোনা যাচ্ছিল খুব শীঘ্রই নাকি দুই থেকে তিন হতে চলেছেন সোহিনী সরকার এবং শোভন গাঙ্গুলি। তারকা দম্পতি মুখে কুলূপ আঁটলেও, তাঁদের নিকট ব্যক্তিদের তরফেও এই খবরে সিলমোহর দেওয়া হয়েছিল। তবে অভিনেত্রী বা গায়ক এই বিষয়ে কিছু খোলসা করেননি। তবে এবার আর লুকোছাপা নয়। তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতেই জানালেন সুখবর। সোহিনী এবং শোভন একইসঙ্গে তাঁদের বিবাহবার্ষিকীর দিন সন্তান আসার খবর দিলেন সর্বসমুখে। সম্প্রতি অভিনেত্রী একগুচ্ছ ছবি পোস্ট করেন সমাজমাধ্যমে। সেখানেই দেখা যাচ্ছে তাঁর পরনে সাদা কুর্তি, কানে গোঁজা গোলাপি ফুল। বেবি বাম্প স্পষ্ট। সঙ্গে রয়েছেন শোভনও। তাঁর পরনে নীল সাদা চেক পঞ্জাবি। ছবিগুলো পোস্ট করে সোহিনী সরকার লেখেন, ‘তিন বছরের বিবাহ বার্ষিকীতে…আমরা দুই থেকে তিনের পথে…’। এদিন তাঁরা এই সুখবর দিতেই সঙ্গে সঙ্গেই কমেন্ট বক্স শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে। একদিকে যেমন তাঁদের সন্তান আসার জন্য সকলে শুভেচ্ছা জানিয়েছেন, তেমন আর একদিকে তাঁদের বিবাহবার্ষিকী উপলক্ষেও শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ জুলাই নিকট বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে চার হাত এক হয় সোহিনী সরকার এবং শোভন গাঙ্গুলির। তাঁদের বিয়ের সাজ থেকে বিয়ের মুহূর্ত দারুণ ভাইরাল হয়েছিল। বেশ কয়েক বছর প্রেম করার পর তার হাত এক হয় সোহিনী-শোভনের। বিয়ের পর তাঁদের সুখী দম্পতি হিসেবেই চেনে টলিপাড়া। মা হওয়ার পাশাপাশিই সোহিনীর হাতে এখন একগুচ্ছ কাজ। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘ফেরা’। চলতি বছর জুন মাসে সোহিনী ও শোভনের কোলে সন্তান আসার খবর প্রথম ছড়িয়েছিল। তখন অবশ্য দম্পতি মুখ খোলেননি। ইদানীং, ক্যামেরা থেকে কিছুটা দূরেই থাকেন নায়িকা। সেই কারণেই আলোচনা আরও জোরালো হয়েছিল। তবে সন্তান আসার খবর দেওয়ার পর মাতৃত্বকালীন ছুটি নেবেন কিনা সোহিনী তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।

Post Views: 146

Continue Reading

Previous: ব্যাঙ্গালোরে আবাসিকে উদ্ধার ডাক্তার ও ৮ বছরের সন্তানের রক্তাত দেহ; আটক স্ত্রী
Next: ষষ্ঠ শ্রেণি থেকে তৃতীয় ভাষা শুরু করা উচিত: সুপ্রিম কোর্ট

সম্পর্কিত গল্প

East-Bengal.jpg

কাস্টমস হারিয়ে ভালো জায়গায় ইস্টবেঙ্গল

Online Desk আগস্ট 30, 2026
Errwine.jpg

সবুজ মেরুনে যোগ দিতে সোমবারই শহরে আসছেন এরউইন

Online Desk আগস্ট 30, 2026
Nepal-3.jpg

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে চতুর্থ দফার ত্রাণসামগ্রীর তুলে দিল ভারত

Online Desk আগস্ট 30, 2026

You may have missed

East-Bengal.jpg

কাস্টমস হারিয়ে ভালো জায়গায় ইস্টবেঙ্গল

Online Desk আগস্ট 30, 2026
Errwine.jpg

সবুজ মেরুনে যোগ দিতে সোমবারই শহরে আসছেন এরউইন

Online Desk আগস্ট 30, 2026
MOJTOBA.jpg

মুসলিম দেশগুলোর কাছে মোজতবা খামেনেইর চিঠি, ‘প্রকৃত শত্রুকে চিনে নেওয়ার’ আহ্বান

Online Desk আগস্ট 30, 2026
Nepal-3.jpg

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে চতুর্থ দফার ত্রাণসামগ্রীর তুলে দিল ভারত

Online Desk আগস্ট 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.