Skip to content
আগস্ট 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ব্যাঙ্গালোরে আবাসিকে উদ্ধার ডাক্তার ও ৮ বছরের সন্তানের রক্তাত দেহ; আটক স্ত্রী

ব্যাঙ্গালোরে আবাসিকে উদ্ধার ডাক্তার ও ৮ বছরের সন্তানের রক্তাত দেহ; আটক স্ত্রী

Online Desk জুলাই 16, 2026
karnataka.png

ওঙ্কার ডেস্ক: কর্নাটকের ধারওয়াড়ে নিজের ফ্ল্যাট থেকে রক্তাত অবস্থায় উদ্ধার হলেন ৪৫ বছর বয়সি অ্যানাস্থেসিওলজিস্ট কিরণ হন্নানভার। একইসঙ্গে তার ৮ বছরের ছেলেকেও গুত্তর জখম অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ব্যাঙ্গালোরে উদ্ধৃত আবাসিকে জোরপুর্বক প্রবেশের কোন প্রমাণ মেলেনি। কিরণ হন্নানভারের স্ত্রী প্রিয়াঙ্কাকে প্রথমিক অভিযুক্ত হিসাবে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি থাকার কারণে তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত চিকিৎসক ধারওয়াড়ের চিরায়ু হাসপাতালের অ্যানাস্থেসিওলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় বাড়িতে কিরণ, তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা এবং তাঁদের ছেলে ছিলেন। স্ত্রী প্রিয়াঙ্কা পেশায় একজন চক্ষু বিশেষজ্ঞ। পুলিশ জানিয়েছে, কিরণের আত্মীয়রা দীর্ঘ সময় তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। অভিযোগ, প্রথমে প্রিয়াঙ্কা আত্মীয়দের জানান, কিরণ বিশ্রাম নিচ্ছেন, পরে তিনি বলেন, কিরণ বাইরে গিয়েছেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোনও যোগাযোগ না হওয়ায় পরিবারের সদস্যরা ফ্ল্যাটে পৌঁছে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন কিরণ। অন্য একটি ঘরে গুরুতর জখম অবস্থায় পড়ে ছিল তাঁদের ছেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হুবলি-ধারওয়াড়ের পুলিশ কমিশনার এন শশীকুমারের দাবি, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বাইরে থেকে কেউ তাঁদের আবাসিকে প্রবেশ করেনি। একটি ঘরে চিকিৎসকের দেহ এবং অপর একটি ঘরে শিশুর দেহ উদ্ধারে ঘটনার আসল প্রেক্ষাপট বুঝতে কিছুটা সময় লাগছে পুলিশের। সেই কারণেই পুরো আবাসিকটিকে ঘেরাও করে রেখেছে পুলিশ। কীভাবে ঘটনাটি ঘটেছে বা ঠিক কোন ক্রমে সবকিছু ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেন্সিক তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার প্রকৃত পরিস্থিতি আরও স্পষ্ট হবে।
পুলিশ কমিশনার জানান, প্রিয়াঙ্কা বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছেন। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁর দেওয়া বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি ঐ দুই আত্মীয়ের বয়ানও রেকর্ড করেছে পুলিশ। এছাড়াও আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রতিবেশীদের সঙ্গে কথা বলছে তদন্তকারীরা।

Post Views: 92

Continue Reading

Previous: ‘পিএম শ্রী’ প্রকল্পে স্কুল পিছু ২৫ লক্ষ টাকা, বাংলায় চিহ্নিত ১২ হাজার ৩০০ টি স্কুল
Next: জল্পনায় সিলমোহর, মা হতে চলেছেন সোহিনী সরকার

সম্পর্কিত গল্প

fire-1280.jpg

শিয়ালদহে ফুডপ্লাজায় আগুন, ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

Online Desk আগস্ট 31, 2026
nepal-flood.jpg

নেপালের প্রলয়ের পর উত্তরপ্রদেশে বাড়ছে আতঙ্ক, হু হু করে বাড়ছে নারায়ণী-গণ্ডকের জল

Online Desk আগস্ট 31, 2026
Errwine.jpg

সবুজ মেরুনে যোগ দিতে সোমবারই শহরে আসছেন এরউইন

Online Desk আগস্ট 30, 2026

You may have missed

fire-1280.jpg

শিয়ালদহে ফুডপ্লাজায় আগুন, ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

Online Desk আগস্ট 31, 2026
nepal-flood.jpg

নেপালের প্রলয়ের পর উত্তরপ্রদেশে বাড়ছে আতঙ্ক, হু হু করে বাড়ছে নারায়ণী-গণ্ডকের জল

Online Desk আগস্ট 31, 2026
East-Bengal.jpg

কাস্টমস হারিয়ে ভালো জায়গায় ইস্টবেঙ্গল

Online Desk আগস্ট 30, 2026
Errwine.jpg

সবুজ মেরুনে যোগ দিতে সোমবারই শহরে আসছেন এরউইন

Online Desk আগস্ট 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.