Skip to content
আগস্ট 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কুকুরের দড়ি দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, এর পর আত্মহত্যা যুবকের

কুকুরের দড়ি দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, এর পর আত্মহত্যা যুবকের

Online Desk জুলাই 16, 2026
death-f.jpg

ওঙ্কার ডেস্ক: কুকুরের গলায় বাঁধার দড়ি দিয়ে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। জীবনসঙ্গীকে খুনের পর অভিযুক্ত নিজেও সেই দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর চান্নাম্মানাকেরে আচুকাত্তু এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম স্বপ্না। মূলত উত্তর প্রদেশের বাসিন্দা তিনি। কিন্তু স্বামী মনোজের জন্ম এবং বেড়ে ওঠা বেঙ্গালুরুতেই। পেশায় ছুতোর মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। পুলিশের এক আধিকারিক জানান, দম্পতিটির বিয়ে হয়েছে প্রায় তিন বছর আগে। মনোজের বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তাঁরা দুজনেই থাকতেন। পরিবার সূত্রে দাবি, গত চার দিন ধরে মনোজ কাজে যাননি। যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই ছিল। এদিন দুপুরের দিকে তাদের ঘরের মধ্যে দুজনের কথা-কাটাকাটি শুরু হয়। সেই ঝগড়ার সময় মনোজ নাইলনের তৈরি দড়ি দিয়ে স্বপ্নাকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ। স্ত্রীকে হত্যার পর, সেই দড়ি ব্যবহার করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন মনোজও।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ‘স্বামী লাল রঙের নাইলনের দড়ি দিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে সেই একই দড়ি ব্যবহার করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। ইনস্পেক্টর ও এসিপি ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে ওই ব্যক্তিকে ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Post Views: 94

Continue Reading

Previous: ফের সেমিতে হার ! কোচের পরিকল্পনাকে হ্যারি কেন কটাক্ষ করলেও ২০২৮ ইউরো অবধি বহাল থাকছেন ব্রিটিশ কোচ
Next: ‘রাম মন্দির থেকে ভুয়া ভক্তদের টাকাই চুরি হয়েছে’, দাবি উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মাহানার

সম্পর্কিত গল্প

nepal-flood1.jpg

বিপর্যয়ের ৩ মাস আগে চিনের কাছে ভূ-প্রকৃতি ও আবহাওয়ার তথ্য চেয়েছিল নেপাল, অভিযোগ, সাড়া দেয়নি বেজিং

Online Desk আগস্ট 31, 2026
fire-1280.jpg

শিয়ালদহে ফুডপ্লাজায় আগুন, ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

Online Desk আগস্ট 31, 2026
nepal-flood.jpg

নেপালের প্রলয়ের পর উত্তরপ্রদেশে বাড়ছে আতঙ্ক, হু হু করে বাড়ছে নারায়ণী-গণ্ডকের জল

Online Desk আগস্ট 31, 2026

You may have missed

nepal-flood2.jpg

ফের নামতে পারে হড়পা বান! নেপালকে সতর্ক করল চিন

Online Desk আগস্ট 31, 2026
nepal-flood1.jpg

বিপর্যয়ের ৩ মাস আগে চিনের কাছে ভূ-প্রকৃতি ও আবহাওয়ার তথ্য চেয়েছিল নেপাল, অভিযোগ, সাড়া দেয়নি বেজিং

Online Desk আগস্ট 31, 2026
fire-1280.jpg

শিয়ালদহে ফুডপ্লাজায় আগুন, ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

Online Desk আগস্ট 31, 2026
nepal-flood.jpg

নেপালের প্রলয়ের পর উত্তরপ্রদেশে বাড়ছে আতঙ্ক, হু হু করে বাড়ছে নারায়ণী-গণ্ডকের জল

Online Desk আগস্ট 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.