Skip to content
আগস্ট 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘রাম মন্দির থেকে ভুয়া ভক্তদের টাকাই চুরি হয়েছে’, দাবি উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মাহানার

‘রাম মন্দির থেকে ভুয়া ভক্তদের টাকাই চুরি হয়েছে’, দাবি উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মাহানার

Online Desk জুলাই 16, 2026
ram-mandir.png

ওঙ্কার ডেস্ক: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দানের অর্থ চুরির অভিযোগকে কেন্দ্র করে চলা বিতর্কের মাঝেই বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মহনা। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সতীশ মহনা বলেন, যাঁরা এখন দাবি করছেন যে রামমন্দিরে তাঁদের দান করা অর্থ চুরি হয়ে গিয়েছে, তাঁরা প্রকৃত ভক্তিভাব নিয়ে দান করেননি। তাঁর দাবি, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ নিষ্ঠা ও ভক্তি নিয়ে দান করা অর্থ কখনও নষ্ট হয় না। তাই যাঁরা দানের অর্থ চুরির অভিযোগ তুলছেন, তাঁদের ভক্তিতেই ঘাটতি ছিল বলে মন্তব্য করেন তিনি।
স্পিকারের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনা শুরু হয়। কংগ্রেস-সহ বিরোধী দলগুলির অভিযোগ, রামমন্দিরে দানের অর্থ নিয়ে ওঠা গুরুতর অভিযোগের জবাব না দিয়ে বিষয়টিকে ভক্তি ও বিশ্বাসের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাঁদের দাবি, দানের অর্থে অনিয়ম বা আত্মসাতের অভিযোগ উঠলে তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
বিতর্ক আরও বাড়তে থাকায় পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন সতীশ মহনা। তিনি বলেন, তাঁর মন্তব্য সাধারণ ভক্তদের উদ্দেশে ছিল না। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের বক্তব্যের প্রতিক্রিয়াতেই তিনি ওই মন্তব্য করেছিলেন। তাঁর দাবি, রামমন্দির আন্দোলন এবং কোটি কোটি মানুষের ধর্মীয় বিশ্বাসকে রাজনৈতিক স্বার্থে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা উচিত নয়। এদিকে রামমন্দিরে ভক্তদের দানের অর্থ চুরির অভিযোগের তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। তদন্তকারী সংস্থা আর্থিক লেনদেন, দানের হিসাব এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখছে। এই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গিয়েছে। আর প্রত্যেকেই রাম মন্দিরের ট্রাস্টের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।

Post Views: 111

Continue Reading

Previous: কুকুরের দড়ি দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, এর পর আত্মহত্যা যুবকের
Next: রথযাত্রায় খিদিরপুরের কাছে আটকাল বাগানের জয়ের রথ

সম্পর্কিত গল্প

rape-symbolic.jpg

নয়ডায় চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ! অত্যাচারের পর ফেলে দেওয়া হল রাস্তায়

Online Desk আগস্ট 31, 2026
nepal-flood.jpg

নেপালের প্রলয়ের পর উত্তরপ্রদেশে বাড়ছে আতঙ্ক, হু হু করে বাড়ছে নারায়ণী-গণ্ডকের জল

Online Desk আগস্ট 31, 2026
Uttam.jpg

মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী ! বললেন, বহুমুখী প্রতিভার অধিকারী ও মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত অভিনেতা

Online Desk আগস্ট 30, 2026

You may have missed

rape-symbolic.jpg

নয়ডায় চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ! অত্যাচারের পর ফেলে দেওয়া হল রাস্তায়

Online Desk আগস্ট 31, 2026
nepal-flood2.jpg

ফের নামতে পারে হড়পা বান! নেপালকে সতর্ক করল চিন

Online Desk আগস্ট 31, 2026
nepal-flood1.jpg

বিপর্যয়ের ৩ মাস আগে চিনের কাছে ভূ-প্রকৃতি ও আবহাওয়ার তথ্য চেয়েছিল নেপাল, অভিযোগ, সাড়া দেয়নি বেজিং

Online Desk আগস্ট 31, 2026
fire-1280.jpg

শিয়ালদহে ফুডপ্লাজায় আগুন, ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

Online Desk আগস্ট 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.