Skip to content
আগস্ট 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রথযাত্রায় খিদিরপুরের কাছে আটকাল বাগানের জয়ের রথ

রথযাত্রায় খিদিরপুরের কাছে আটকাল বাগানের জয়ের রথ

Online Desk জুলাই 16, 2026
F.jpg

স্পোর্টস রিপোর্টার : পাঠচক্রর বিরুদ্ধে জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচে খিদিরপুরের কাছে ১-১ ব্যবধানে আটকে গেলো মোহনবাগান।রথযাত্রার দিন জয়ের রথ আটকানোয় ঘরের মাঠে ম্যাচের দলের খেলা দেখে হতাশ সমর্থকরা।চতুর্থ মিনিটেই প্রথম কর্নার পায় মোহনবাগান। রাজ বাসফোরের নেওয়া সেই কর্নার অবশ্য ফলপ্রসূ ছিল না। পরক্ষণেই পালটা আক্রমণে ওঠে খিদিরপুর। বাগান রক্ষণ সতর্ক থাকায় বিপদ হয়নি। প্রথম ১০ মিনিটেই তিন-তিনবার আক্রমণ শানিয়ে সবুজ-মেরুন রক্ষণকে চাপে রাখে খিদিরপুর। ১৮ মিনিটে কিয়ান নাসিরির ফ্রিকিক দারুণ দক্ষতায় ফিস্ট করে রুখে দেন খিদিরপুর গোলরক্ষক অর্ধেন্দু দত্ত। এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরেন বাস্তব রায়ের ছেলেরা। ২৭ মিনিটে বাঁদিক দিয়ে দুরন্ত দৌড়ে বক্সে ঢুকে পড়েন কিয়ান। তাঁকে আটকাতে দুই ডিফেন্ডার এগিয়ে আসতেই ফাঁকা জায়গায় বল বাড়ান তিনি। সুযোগ কাজে লাগিয়ে সুন্দর ফিনিশে দলকে এগিয়ে দেন সন্দীপ মালিক। এর পাঁচ মিনিট পর সায়ন বন্দ্যোপাধ্যায়ের জোরাল শটও দুর্দান্ত সেভ করেন অর্ধেন্দু। প্রথমার্ধে ১-০ ব্যবধানেই এগিয়ে ছিল মোহনবাগান।বিরতির পর ৪৬ মিনিটে সায়নের ক্রস থেকে সুহেল ভাট সহজ সুযোগ নষ্ট করেন। তারই এক মিনিট পরে পালটা আঘাত হানে খিদিরপুর। তুহিন শিকদারের গোলে ১-১ সমতা ফেরে। এরপর একাধিক সুযোগ পেয়েও জয়ের গোল আর খুঁজে পায়নি মোহনবাগান। ৪৯ মিনিটে সন্দীপ মালিকের ভাসানো ক্রস বারের উপর দিয়ে চলে যায়। ৫৩ মিনিটে সায়নের থ্রু বল থেকে কিয়ানকে পাস না দিয়ে নিজেই অহেতুক সময় নষ্ট করেন সুহেল। ফলে সুযোগ হাতছাড়া হয়। এরপর একাধিক সুযোগ পায় দুই দলই তবে গোলের মুখ কেউই খুলতে পারেনি।নিজের প্রাক্তন দল মোহনবাগানকে আটকে খুশি বাগান কোচ মেহেতাব হোসেন। এদিকে আগামী ১৯ জুলাই কালীঘাট এমএসের বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ দেওয়া হয়েছে। কিন্তু সেটি সিকোয়েন্স অনুযায়ী চতুর্থ রাউন্ডের ম্যাচ, কিন্তু তৃতীয় রাউন্ডে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ম্যাচ দেয়নি আইএফএ। এর প্রতিবাদে আইএফএকে কড়া ইমেল পাঠাল মোহনবাগান সুপার জায়ান্ট।ডুরান্ড কাপের জন্য আগামী ২১-২৭ জুলাই কলকাতা লিগের ম্যাচ খেলবে না মোহনবাগান, সেই মর্মে আইএফএকে মেইল মোহনবাগান এসজির।

Post Views: 152

Continue Reading

Previous: ‘রাম মন্দির থেকে ভুয়া ভক্তদের টাকাই চুরি হয়েছে’, দাবি উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মাহানার
Next: রাজ্যের সমস্ত স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

fire-1280.jpg

শিয়ালদহে ফুডপ্লাজায় আগুন, ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

Online Desk আগস্ট 31, 2026
East-Bengal.jpg

কাস্টমস হারিয়ে ভালো জায়গায় ইস্টবেঙ্গল

Online Desk আগস্ট 30, 2026
Errwine.jpg

সবুজ মেরুনে যোগ দিতে সোমবারই শহরে আসছেন এরউইন

Online Desk আগস্ট 30, 2026

You may have missed

death-leg.jpg

নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৮১, এখনও নিখোঁজ ২৫০২

Online Desk আগস্ট 31, 2026
rape-symbolic.jpg

নয়ডায় চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ! অত্যাচারের পর ফেলে দেওয়া হল রাস্তায়

Online Desk আগস্ট 31, 2026
nepal-flood2.jpg

ফের নামতে পারে হড়পা বান! নেপালকে সতর্ক করল চিন

Online Desk আগস্ট 31, 2026
nepal-flood1.jpg

বিপর্যয়ের ৩ মাস আগে চিনের কাছে ভূ-প্রকৃতি ও আবহাওয়ার তথ্য চেয়েছিল নেপাল, অভিযোগ, সাড়া দেয়নি বেজিং

Online Desk আগস্ট 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.