Skip to content
আগস্ট 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্যের সমস্ত স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের সমস্ত স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 16, 2026
suvendu-cmwb.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের সমস্ত স্কুলে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হবে ইসকনকে। বৃহস্পতিবার এমনটাই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে প্রথম বারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেই পালাবদলের পর প্রশাসনিক প্রধানের কুর্সিতে বসে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল খাওয়াবে ধর্মীয় সংস্থা ইসকন। বৃহস্পতিবার রথযাত্রার দিন মেচেদা থেকে মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের জন্য এই পরিষেবার দায়িত্ব ইসকনকে দেওয়ার কথা ঘোষণা করলেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেন, ‘আগামী ১ আগস্ট থেকে কলকাতায় চালু করছি। তার পরে নদিয়া, তার পরে রাজ্যের সমস্ত জেলায় করব। মিড-ডে মিল ইসকন খাওয়াবে।’ তাঁর আরও সংযোজন, ‘সাধারণ ঘরের ছেলেমেয়েরা মিড-ডে মিল খায়। তাদের পৌষ্টিক আহার ইসকন দেবে।’ উল্লেখ্য এর আগে সোমবার বিকাশ ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে বলেন, ‘১ আগস্ট থেকে কলকাতা-সহ বড় একটা অংশে ইসকন মিড ডে মিল বিতরণের দায়িত্ব নিচ্ছে। এজন্য কিছু ভর্তুকিও দিচ্ছে। হাই-কোয়ালিটির খাবার দেবে।’ তার আগে গত ২২ জুন বিধানসভায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন ‘শ্যামাপ্রসাদের দেখানো পথেই বাংলা চলবে। স্বামী বিবেকানন্দের ভাবনায় বাংলা চলবে। রামকৃষ্ণ মিশন, গৌড়ীয় মঠ, ভারত সেবাশ্রম, ইসকনের দেখানো পথে পশ্চিমবঙ্গ চলবে। এই সংস্কৃতি থেকে বিচ্যুতি ঘটবে না। আমরা ইসকনকেই মিড ডে মিল খাবার সরবরাহ করার জন্য উদ্যোগ নিচ্ছি।’

যদিও বিষয়টি নিয়ে বিতর্কও শুরু হয়। কারণ ইসকন মিড ডে মিলে ডিম দেবে না বলে জল্পনা ছড়ায়। আর ডিম পাতে না থাকলে পড়ুয়াদের পুষ্টির জোগান কী ভাবে হবে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। এমনকি যাঁরা মিড ডে মিল খাবার প্রস্তুতের সঙ্গে যুক্ত সেই কর্মীরা কাজ হারাবেন বলেও আশঙ্কা তৈরি হয়। যা নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। আদালত রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে। এই আবহে গোটা রাজ্যের স্কুলে মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Post Views: 151

Continue Reading

Previous: রথযাত্রায় খিদিরপুরের কাছে আটকাল বাগানের জয়ের রথ
Next: উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা উত্তরে ধসের আশঙ্কা, দক্ষিণে উত্তাল সমুদ্র

সম্পর্কিত গল্প

Suvendu.jpg

নন্দীগ্রাম উপনির্বাচনে আরও বড় জয়ের প্রত্যাশা শুভেন্দুর, ভোটের আগে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Online Desk আগস্ট 31, 2026
fire-1280.jpg

শিয়ালদহে ফুডপ্লাজায় আগুন, ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

Online Desk আগস্ট 31, 2026
East-Bengal.jpg

কাস্টমস হারিয়ে ভালো জায়গায় ইস্টবেঙ্গল

Online Desk আগস্ট 30, 2026

You may have missed

modi-pezeshkian.jpg

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর প্রথম পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মোদী

Online Desk আগস্ট 31, 2026
grand-canyon.jpg

নেপালের পর মার্কিন যুক্তরাষ্ট্র, গ্র্যান্ড ক্যানিয়নে হড়পা বানের পর নিখোঁজ ২০

Online Desk আগস্ট 31, 2026
Suvendu.jpg

নন্দীগ্রাম উপনির্বাচনে আরও বড় জয়ের প্রত্যাশা শুভেন্দুর, ভোটের আগে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Online Desk আগস্ট 31, 2026
death-leg.jpg

নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৮১, এখনও নিখোঁজ ২৫০২

Online Desk আগস্ট 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.