Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • একই অনুষ্ঠানে অক্ষয়-শিল্পা, ভাইরাল ভিডিওতে প্রকাশ্যে জুটির রসায়ন

একই অনুষ্ঠানে অক্ষয়-শিল্পা, ভাইরাল ভিডিওতে প্রকাশ্যে জুটির রসায়ন

Online Desk মার্চ 27, 2026
fdgt.png

ওঙ্কার ডেস্ক: নয়ের দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন অক্ষয় কুমার এবং শিল্পা শেট্টি। বেশ কয়েক বছর পর তাঁদের রসায়ন নিয়ে আবারও নেটপাড়ায় ঝড় তুলেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে এই জুটিকে একসঙ্গে ক্যামেরা বন্দি হয়েছেন, যার ভিডিও বর্তমানে সমাজমাধ্যমে ভাইরালও হয়ে গিয়েছে। দীর্ঘ বিরতির পর তাঁদের এই ‘রসায়ন’ দেখে রীতিমতো উত্তেজিত অনুরাগীরা।
ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, অক্ষয় ও শিল্পা একে অপরের সঙ্গে বেশ হাসিখুশি মেজাজে কথা বলছেন। তাঁদের সেই পুরনো বন্ধুত্ব এবং সহজ রসায়ন মুহূর্তেই দর্শকদের নজর কেড়েছে। আর একসঙ্গে তাঁদের দেখতে পেয়ে বড় প্রজেক্টে বা সিনেমায় আবারও একসঙ্গে দেখার দাবি জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। ভাইরাল ভিডিওর কমেন্ট বক্সে অসংখ্য ভক্ত তাঁদের আইকনিক গানের কথা মনে করেছেন। কেউ কেউ লিখেছেন, “বলিউডের সেরা অন-স্ক্রিন জুটি”। আবার কেউ লিখেছেন, “তাঁদের কেমিস্ট্রি আজও অন্যদের টেক্কা দিতে পারে।”
প্রসঙ্গত, এক সময় অক্ষয় কুমার ও শিল্পা শেট্টির প্রেম বলিউডের সবচেয়ে অন্যতম চর্চিত বিষয় ছিল। শোনা যায়, ব্যক্তিগত কারণে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। দীর্ঘকাল দূরত্বও বজায় রেখেছিলেন দুজনে। কিন্তু গত কয়েক বছরে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের সৌজন্যমূলক আচরণ এবং বন্ধুত্বপূর্ণ মেজাজে দেখা গিয়েছে তাঁদের। বর্তমানে দুজনেই নিজ নিজ সংসারে সুখী এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। বলিউডে জুটির রসায়নই অনেক সময় সিনেমার সাফল্যের চাবিকাঠি হয়েছে। বর্তমানে নির্মাতারা ভক্তদের এই নতুন দাবি মেনে নতুন কোনও সিনেমার পরিকল্পনা করেন কিনা, সেটাই এখন দেখার।

Post Views: 117

Continue Reading

Previous: খামেনেইর মৃত্যুকে কেন্দ্র করে জম্মু–কাশ্মীর বিধানসভায় তুমুল হট্টগোল, ব্যাহত অধিবেশন
Next: ভোটের পর গ্যাসের দাম ২ হাজার টাকা হবে, মোদী সরকারকে নিশানা অভিষেকের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.