Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটের পর গ্যাসের দাম ২ হাজার টাকা হবে, মোদী সরকারকে নিশানা অভিষেকের

ভোটের পর গ্যাসের দাম ২ হাজার টাকা হবে, মোদী সরকারকে নিশানা অভিষেকের

Online Desk মার্চ 27, 2026
abhishek.jpg

ওঙ্কার ডেস্কঃ শুক্রবার বিনপুরের সভা থেকে ফের মোদী সরকারকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানালেন, “বিজেপি সংবিধান পাল্টানোর চেষ্টা করছে”। ভোটের আগে সব দল প্রচারের ময়দানে কোমর বেধে নেমেছে। শাসক দল থেকে বিরোধী শিবির প্রচারের ঝাঁঝ বাড়িয়েছে। শুক্রবার বিনপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণের উদ্দেশ্যে জানিয়েছন, ধর্ম নয়, কর্ম দেখে ভোট দেবেন।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ভারতের জ্বালানি তেল ও গ্যাসের বাজারে সঙ্কট দেখা দিয়েছে। ইতিমধ্যেই একপ্রস্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে। ভোট মিটলে রান্নার গ্যাসের দাম কেন্দ্রীয় সরকার ২০০০ টাকা করে দেবে! এমনই আশঙ্কা প্রকাশ করেছেন অভিষেক।
ঝাড়গ্রামের বিনপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা হাঁসদার প্রচারে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, ‘বাংলার নির্বাচন যেদি শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২ হাজার টাকা করে দেবে মোদি সরকার। পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে।’
অভিষেক জানান, সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবসাথী- সরকারি প্রকল্পগুলিতে মানুষকে সাহায্য করা হচ্ছে। আর গ্যাস থেকে জ্বালানি, ভাড়া সবকিছুর দাম বাড়িয়ে সেই টাকা মোদি সরকার নিয়ে নিচ্ছে। পাশাপাশি তিনি জানান, ভোট এলেই বিজেপি নেতারা বাংলায় ডেইলি প্যাসেঞ্জার শুরু করে। মিথ্যে প্রতিশ্রুতি দেয়। তারপর তাদের আর দেখা যায় না।
বীরবাহাকে ভূমিকন্যা বলে পরিচয় দিয়ে বিনপুরের বিজেপি প্রার্থীকে খোঁচাও দিয়েছেন অভিষেক। জানিয়েছেন, “বিজেপির যিনি প্রার্থী, তাঁর বাড়ি হাওড়ায়। বিনপুরের সঙ্গে কোনও যোগ নেই। দলের লোকেরাই তাঁকে মানছে না।”

Post Views: 118

Continue Reading

Previous: একই অনুষ্ঠানে অক্ষয়-শিল্পা, ভাইরাল ভিডিওতে প্রকাশ্যে জুটির রসায়ন
Next: রাজ্যে আইএএস-আইপিএস আধিকারিকদের বদলিকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা, রায় সংরক্ষিত রাখল কলকাতা হাইকোর্ট

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.