Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্যে আইএএস-আইপিএস আধিকারিকদের বদলিকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা, রায় সংরক্ষিত রাখল কলকাতা হাইকোর্ট

রাজ্যে আইএএস-আইপিএস আধিকারিকদের বদলিকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা, রায় সংরক্ষিত রাখল কলকাতা হাইকোর্ট

Online Desk মার্চ 27, 2026
HC.jpg

নিজস্ব রিপোর্টার : নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে ব্যাপক হারে প্রশাসনিক রদবদলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই মাওমলার রায় সংরক্ষিত রাখলো।

প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চের সামনে এই মামলার শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে বেঞ্চ ভারতের নির্বাচন কমিশনকে আগামী ৩০ মার্চের মধ্যে আমলা ও পুলিশ কর্মকর্তাদের বদলি, প্রতিস্থাপন এবং ডেপুটেশন সংক্রান্ত সমস্ত নথি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, এরপর রায় ঘোষণা করা হবে।

শুনানির সময় কমিশনের আইনজীবী যুক্তি দেন যে এই ধরনের বদলি, প্রতিস্থাপন এবং ডেপুটেশন শুধু পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ নয়, যে সব রাজ্যে নির্বাচন হতে চলেছে সেখানেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

কমিশনের আইনজীবী আবেদনকারী এবং পশ্চিমবঙ্গ সরকারের এই অভিযোগও খণ্ডন করেছেন যে, অন্যান্য নির্বাচনমুখী রাজ্যগুলির তুলনায় এই রাজ্যে বদলি অসামঞ্জস্যপূর্ণ এবং তার মাত্রাও অনেক বেশি।

নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, “বিহারে গত বিধানসভা নির্বাচনের আগে ৪৮ জন আধিকারিককে বদলি করা হয়েছিল। যদিও এই বদলিগুলোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়, যদিও শীর্ষ আদালত তাতে হস্তক্ষেপ করেনি। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে সেখানে মোট ৬১ জন, উত্তর প্রদেশে ৮৩ জন এবং মধ্যপ্রদেশে ৪৯ জন আধিকারিককে বদলি করা হয়েছিল। সেই তুলনায় পশ্চিমবঙ্গে মাত্র ২৩ জন আমলা ও পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।” উভয় পক্ষের বক্তব্য শোনার পর, ডিভিশন বেঞ্চ কর্মকর্তাদের বদলি, প্রতিস্থাপন এবং ডেপুটেশন সম্পর্কিত সমস্ত প্রাসঙ্গিক নথি নির্বাচন কমিশন জমা না দেওয়া পর্যন্ত তাদের রায় স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার রাজ্যে বিপুল সংখ্যক আমলা ও পুলিশ আধিকারিকদের বদলি নিয়ে ফের নিশানা করেছেন নির্বাচন কমিশনকে। তিনি বলেছেন, এই ধরনের বড় আকারের রদবদল সুষ্ঠু প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি করছে।

Post Views: 119

Continue Reading

Previous: ভোটের পর গ্যাসের দাম ২ হাজার টাকা হবে, মোদী সরকারকে নিশানা অভিষেকের
Next: ফ্যাশনিয়া সেশন 1, P3 লয়াল প্রোডাকশনের অনুষ্ঠানে কলকাতায় শ্রাবন্তী

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.