Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘কাজ ছাড়া দিন অসম্পূর্ণ….’ এখনও নিয়ম মেনেই স্বমহিমায় কাজ করে চলেছেন অমিতাভ বচ্চন

‘কাজ ছাড়া দিন অসম্পূর্ণ….’ এখনও নিয়ম মেনেই স্বমহিমায় কাজ করে চলেছেন অমিতাভ বচ্চন

Online Desk এপ্রিল 6, 2026
kjhjk.png

ওঙ্কার ডেস্ক: বলিউডের পরিচিত নাম অমিতাভ বচ্চন। তাঁকে নিয়ে নানা সময়ে নানা কথা চলতে থাকে বিভিন্ন মহলে। তাছাড়াও তাঁর এক্স হ্যান্ডেলে নিয়মিত লেখার অভ্যাসও জারি রয়েছে। সেখানেও অনুরাগীরা নানা মন্তব্য করেন, সেখানে প্রায়শই দেখা যায়, ‘এত বয়স হয়েছে তাও কাজ করে যাচ্ছেন। পয়সার তো অভাব নেই।’ ‘এবার বিশ্রাম নিন’। এমন সব মন্তব্য। কিন্তু এসবকে তোয়াক্কা না করেই প্রতিদিন সমানভাবে এখনও বিভিন্ন শ্যুট করে চলেছেন বিগ বি। রবিবার করে নিয়মমাফিক দেখা দিচ্ছেন দর্শকদের।
তবে এই বয়সেও এত অ্যাক্টিভ কি করে থাকেন বিগ বি সেই প্রশ্ন রয়েই যায়, তবে এবার সেই কথা জানালেন নিজেই। একদিন কাজ না থাকলেই নাকি তাঁর অস্বস্তি শুরু হয়। সম্প্রতি নিজের ব্লগে এনিয়ে খোলাখুলি কথা বলেছেন বিগ বি। লিখেছেন, “কোনও বিশেষ কারণ ছাড়া একটা দিন যেন একটু ‘অলস’ মনে হল… কিন্তু একটা দিনও কাজ না করলে অস্বস্তি হতে থাকে। একটা দিনও রুটিন না মানলে, দীর্ঘদিনের অভ্যাসে বাঁধা পড়ে। ফলে দিনটাও নিজের ছন্দে চলে না।” তাঁর কথায়, নিয়মিত কাজের দিনগুলোতে সব কিছুই গুছিয়ে, স্বাভাবিক ছন্দে চলে কিন্তু সেই রুটিন ভেঙে গেলে মনেও একটা অস্থিরতা তৈরি হয়। অভিনেতার কথায়, “ছুটির দিনে মনে হয় দিনটা নিজের মতো করে এগোচ্ছে না। অনেকের পক্ষেই রুটিন মানা কঠিন হয়ে যায়, আর তাতেই উদ্বেগ বাড়ে।”
অভিনেতার এই বক্তব্যে, কাজের প্রতি তাঁর কঠোর মনোভাব স্পষ্ট। ছয় দশকেরও বেশি দীর্ঘ কেরিয়ারে একাধিক ভাষার ছবিতে অভিনয় করে অসংখ্য পুরস্কার জিতেছেন তিনি, আজও তাঁর দৈনন্দিন জীবনের মূল সেই ‘কাজ’। কাজের দিক থেকে দেখলে, শেষবার তাঁকে দেখা গিয়েছে জনপ্রিয় কুইজ শো কউন বানেগা কারোরপতির ১৭ নম্বর সিজনে। বড়পর্দায় তাঁর সাম্প্রতিক উপস্থিতি Kalki 2898 AD ছবিতে, যেখানে তিনি প্রভাসের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। বর্তমানে ‘কাল্কি’র সিক্যুয়েলের শুটিং নিয়েই ব্যস্ত বর্ষীয়ান অভিনেতা।

Post Views: 92

Continue Reading

Previous: ইরান যুদ্ধের অবসান আসন্ন? ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে চলছে আলোচনা, দাবি রিপোর্টে
Next: প্রায় ৪৮ ঘন্টা অবধি কিভাবে শত্রুদেশে লুকিয়ে ছিল এফ-১৫-ই স্ট্রাইক ইগলের পাইলট?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.