Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরান যুদ্ধের অবসান আসন্ন? ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে চলছে আলোচনা, দাবি রিপোর্টে

ইরান যুদ্ধের অবসান আসন্ন? ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে চলছে আলোচনা, দাবি রিপোর্টে

Online Desk এপ্রিল 6, 2026
trump-sized.jpg

ওঙ্কার ডেস্ক: হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য একাধিকবার ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই হুঁশিয়ারির মধ্যে এবার নতুন রিপোর্ট সামনে এলো, যেখানে দাবি করা হয়েছে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যুদ্ধ ৪৫ দিনের জন্য বিরতি রাখার জন্য আলোচনা শুরু হয়েছে। এই যুদ্ধ বিরতি আগামী দিনে সংঘাতের স্থায়ী অবসান ঘটাতে পারে বলেও মনে করা হচ্ছে।

রিপোর্ট অনুসারে, ওয়াশিংটন, ইরান এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা ৪৫ দিনের যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করেছেন। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আংশিক চুক্তি হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। জানা গিয়েছে, পাকিস্তান, তুরস্ক এবং মিশরের মধ্যস্থতাকারীরা এই আলোচনায় অংশ নিচ্ছেন। ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে বার্তা বিনিময়ও হচ্ছে। সূত্রের দাবি, চুক্তিটি সম্পন্ন হলে তা দুই ধাপে হবে। প্রথম ধাপে ৪৫ দিনের যুদ্ধবিরতি হবে। এই সময়ে যুদ্ধের অবসানের বিষয়ে মধ্যস্থতা করা হবে। দ্বিতীয় পর্বে এমন একটি চুক্তি থাকবে যার মাধ্যমে যুদ্ধটির স্থায়ী অবসান ঘটানো হবে।

এছাড়াও, রিপোর্টে ট্রাম্পকে উদ্ধৃত করে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে গভীর আলোচনা চালাচ্ছে। মঙ্গলবারের আগেই একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাম্প বলেছেন, ‘একটি ভাল সম্ভাবনা আছে, কিন্তু যদি তারা চুক্তি না করে, আমি ওখানকার সবকিছু উড়িয়ে দেব।’ সূত্রের দাবি, মার্কিন প্রেসিডেন্ট যেহেতু যুদ্ধবিরতি চুক্তিকে শেষ সুযোগ দিতে চাইছেন, তাই ইরানের বিরুদ্ধে একটি ব্যাপক মার্কিন-ইজরায়েলি বোমা হামলার পরিকল্পনা থাকলেও তা আপাতত স্থগিত রাখা হয়েছে।

Post Views: 102

Continue Reading

Previous: যুদ্ধবিরতিতে রাজি না হলে পুরো দেশটি উড়িয়ে দেওয়া হবে! ইরানকে হুমকি ট্রাম্পের
Next: ‘কাজ ছাড়া দিন অসম্পূর্ণ….’ এখনও নিয়ম মেনেই স্বমহিমায় কাজ করে চলেছেন অমিতাভ বচ্চন

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.