Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • যুদ্ধবিরতিতে রাজি না হলে পুরো দেশটি উড়িয়ে দেওয়া হবে! ইরানকে হুমকি ট্রাম্পের

যুদ্ধবিরতিতে রাজি না হলে পুরো দেশটি উড়িয়ে দেওয়া হবে! ইরানকে হুমকি ট্রাম্পের

Online Desk এপ্রিল 6, 2026
DONALD-TRUMP.png

ওঙ্কার ডেস্ক: ইরানের জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪৮ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতিতে রাজি না হলে পুরো ইরান দেশকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। সবগবাদ সংস্থা ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ইরান যদি শীঘ্রই আমেরিকার সঙ্গে চুক্তি স্বাক্ষর না করে তাহলে সেদেশের সমস্ত কিছু ধূলিসাৎ করে দেবে। ট্রাম্পের এই বক্তব্যের পাল্টা জবাবও দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন গালফ্ দেশে থাকা আমেরিকার সমস্ত দফতরে হামলা চালাবে ইরান।
মার্কিন পক্ষের দাবি, পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রনালী ইরানের কার্যকলাপ বিশ্ববাণিজ্য এবং জ্বালানি পরিবহণকে বিপদের মুখে ফেলেছে। এই প্রেক্ষিতে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পরিস্থিতির দ্রুত সমাধান না হলে ইরানের গুরুত্বপূর্ণ পরিকাঠামো বিদ্যুৎ কেন্দ্র, সেতু, এবং অন্যান্য কৌশলগত স্থাপনা লক্ষ্য করে বড় মাপের হামলা চালানো হতে পারে। পুরো দেশকে গুঁরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এর আগে ট্রাম্প জানিয়েছিল ইরান যদি আমেরিকার সঙ্গে চুক্তিতে রাজি না হয় তাহলে ইরানকে শতাব্দী পিছনে ঠেলে দেবে। একাধিকবার তাঁর বক্তব্যে এমন এক আগ্রাসী অনেকের কাছে সংঘাতকে আরও উসকে দেওয়ার ইঙ্গিত বলেই মনে হচ্ছে।
এই হুঁশিয়ারির ভাষা এবং ভঙ্গি আন্তর্জাতিক মহলের একাংশের কাছে অত্যন্ত কঠোর এবং প্ররোচনামূলক বলে অবিহিত করছেন। সমালোচকদের মতে, কূটনৈতিক আলোচনার সুযোগ থাকা সত্ত্বেও এমন আক্রমণাত্মক অবস্থান পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। প্রশ্ন তোলা হচ্ছে যুদ্ধকালীন অপরাধের। বিশ্বে বিভিন্ন শান্তি সংস্থা ট্রাম্পের বক্তব্যকে সমালোচনা করেছেন।
ইরানের তরফে এই হুঁশিয়ারিকে তীব্রভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। তেহরানের দাবি, তারা নিজেদের সার্বভৌম অধিকার রক্ষার জন্যই পদক্ষেপ নিচ্ছে এবং আমেরিকার সঙ্গে কোন আলাপ-আলোচনায় বসবে না বা বিদেশি চাপের কাছে নতি স্বীকার করবে না। একই সঙ্গে, আমেরিকার এই ধরনের মন্তব্যকে অবিবেচক বলে আখ্যা দিয়েছে ইরান। তেহরানও পাল্টা সতর্কবার্তাও দিয়েছে সব কোনও আক্রমণের জবাব কঠোরভাবেই দেওয়া হবে।

Post Views: 124

Continue Reading

Previous: মঙ্গলবার থেকে সাময়িক কর্মবিরতির ডাক, রাহুলের মৃত্যুর প্রতিবাদে গোটা টলিউড পরিবার
Next: ইরান যুদ্ধের অবসান আসন্ন? ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে চলছে আলোচনা, দাবি রিপোর্টে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.