Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এখনও শোকস্তব্ধ বিনোদনমহল! মেয়ে ঐশীর ফেরার পরেই শেষকৃত্য হবে পরিচালক অনীক দত্তের?

এখনও শোকস্তব্ধ বিনোদনমহল! মেয়ে ঐশীর ফেরার পরেই শেষকৃত্য হবে পরিচালক অনীক দত্তের?

Online Desk মে 28, 2026
sx.png

ওঙ্কার ডেস্ক: পরিচালক অনীক দত্তের প্রয়াণে শোকস্তব্ধ। তার এই আকস্মিক মৃত্যু মেনে পারেননি টলিপাড়ার একাংশ। পরিচালকের কন্যা ঐশী দত্ত বিদেশ থেকে ফিরলে বৃহস্পতিবার বিকেল নাগাদ অনীক দত্তর শেষকৃত্য সম্পন্ন হবে তেমনটাই ঠিক ছিল। সেইমতো মুখ্যমন্ত্রীও নির্দেশ দিয়েছিলেন,পরিচালকের শেষকৃত্যে যেন সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তবে রাত পোহাতেই পারিবারিক সূত্রে নতুন খবর, বৃহস্পতিবার পরিচালকের শেষকৃত্য হচ্ছে না। আপাতত বিদেশ থেকে মেয়ে ঐশীর ফেরার অপেক্ষায় পরিচালকের স্ত্রী সন্ধি দত্ত এবং পরিজনেরা।
উল্লেখ্য, প্রথমে পরিচালকের মরদেহ নন্দনে ২ ঘণ্টার জন্য রাখা হবে সে খবরও জানা গিয়েছিল। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে। এমনকী অনীক দত্তের শেষকৃত্যে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন বলেও শোনা যায়। বর্তমানে খবর, নন্দনের পরিবর্তে কিংবদন্তি সত্যজিৎ রায়ের বাড়ির সামনে রাখা হতে পারে অনীক দত্তর মরদেহ। এবিষয়ে পরিবারের তরফে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা জানা যায়নি। অন্যদিকে, বুধবার প্রয়াত পরিচালকের পরিবারের তরফে সোশাল মিডিয়ায় একটি বার্তা ভাগ করে নিয়েছেন বিরসা দাশগুপ্ত। সেই পোস্টে উল্লেখ, ‘অনীক দত্তের পরিবারের তরফে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, সংবাদমাধ্যমের বন্ধুরা আর প্রশাসনের কাছে অনুরোধ, প্রয়াত পরিচালকের পরিবারকে এই মুহূর্তে ব্যস্ত না করা হয়। এসময়ে ওদের একান্তে থাকতে দেওয়া উচিত। দয়া করে কোনও গুজব ছড়াবেন না।’
বুধবার দুপুর বেলা আচমকাই ছড়িয়ে পড়ে পরিচালক অনীক দত্তের অসুস্থতার কথা। হিন্দুস্থান পার্কের ৪ তলা ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে যান তিনি। পরে অবশ্য ছাদ থেকে সুইসাইড নোট উদ্ধার করেন তদন্তকারীরা। পরিচালক এই স্বল্প সময়ে দর্শকদের বিনোদন দিয়েছেন ভরপুর। তাঁদের কাজের সংখ্যা কম হলেও তাঁর কাজের জন্যই মানুষ তাঁকে স্মৃতিতে রাখাবেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদনমহল।

Post Views: 143

Continue Reading

Previous: ইদের দিনে মায়াপুর ইস্কনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি সরকার গঠনের পর এই প্রথমবার গেলেন সেখানে
Next: বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি হস্তান্তর শুরু পশ্চিমবঙ্গ সরকারের

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.