Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ইদের দিনে মায়াপুর ইস্কনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি সরকার গঠনের পর এই প্রথমবার গেলেন সেখানে

ইদের দিনে মায়াপুর ইস্কনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি সরকার গঠনের পর এই প্রথমবার গেলেন সেখানে

Online Desk মে 28, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: মঙ্গলবারের পর ইদের দিনে প্রথমবার ইস্কন মায়াপুরে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইস্কন কর্তৃপক্ষের আমন্ত্রণে বৃহস্পতিবার সকালে মায়াপুরে পৌঁছোন মুখ্যমন্ত্রী। হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করে তিনি রওনা দেন মায়াপুরের উদ্দেশে। সকাল ১১টা নাগাদ তাঁর হেলিকপ্টার নামে মায়াপুরের হেলিপ্যাডে। সেখানে সাধুসন্তদের সঙ্গে সৌজন্য বিনিময় সেরে তিনি সোজা পৌঁছে যান ইস্কনের গোশালায়। সেখানে গোমাতার বিশেষ পুজোয় বসেছেন মুখ্যমন্ত্রী। ইস্কনে একাধিক কর্মসূচী পালন করেন তিনি। এছারাও গোশালায় গোমাতার সেবা এবং গোমাতাকে খাওয়ানোর কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দুর। এই কর্মসূচি শেষে মায়াপুরের মূল চন্দ্রোদয় মন্দিরে যাবেন তিনি। সেখানেও বিশেষ পুজোপাঠ এবং যজ্ঞানুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সাধুসন্তদের সঙ্গে একটি বৈঠকেও বসবেন তিনি।
মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম মায়াপুরে সফর করলেন তিনি। এর আগে বিরোধী থাকাকালীন ফেব্রুয়ারি মাসে তিনি মায়াপুরে গিয়েছিলেন তিনি। সেই সময়ে তাঁর সফর সঙ্গী হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই সফর ঘিরে গোটা মন্দির চত্বরে ভিড় ছিল চোখে পরার মত। গোটা এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী। ইস্কনের তরফ থেকে মুখ্যমন্ত্রির জন্য করা হয়েছে বিশেষ কীর্তনের ব্যবস্থা। ওপর দিকে একই দিনে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে বকরি ইদ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রীর এই সফর রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, এর আগে বেলুড় মঠ দর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত ২১ মে বেলুড়ে গিয়ে মহারাজদের সঙ্গে দেখা করেন তিনি। বেলুড় মঠ থেকে তাঁকে স্বামী বিবেকানন্দের বই এবং ফুলের তোড়া উপহার দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওই সফরেও স্বামীজির আদর্শের কথা তুলে ধরেন। জানান, শিক্ষা, স্বাস্থ্য, সেবা এবং আধ্যাত্মিকতার প্রসার হওয়া দরকার। এর আগেও ৯ মে শপথ গ্রহণের দিন মুখ্যমন্ত্রী পৌঁছে জান জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সেখানে রবিঠাকুরের মূর্তিতে মাল্যদান করেছিলেন।

Post Views: 123

Continue Reading

Previous: এবার রেড রোড নয় ময়দানে আয়োজিত বাকরি ইদের নামাজ; ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হল ইদ
Next: এখনও শোকস্তব্ধ বিনোদনমহল! মেয়ে ঐশীর ফেরার পরেই শেষকৃত্য হবে পরিচালক অনীক দত্তের?

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.