Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফাদার্স ডে’তে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘বাবা’, নতুন ভূমিকায় বিক্রম-কিরণ

ফাদার্স ডে’তে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘বাবা’, নতুন ভূমিকায় বিক্রম-কিরণ

Online Desk মে 7, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ‘ফাদার্স ডে উপলক্ষে আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে আসছে বাংলা ছবি ‘বাবা’। এই ছবির ট্যাগলাইন নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু বিনদনমহলে৷ ছবির মূল কথা, “সন্তানের জন্য মরার আগে দু’বার ভাবব না, আর মারার আগে একবারও ভাবব না”, ইতিমধ্যেই দর্শকমহলে বিশেষ সাড়া ফেলেছে এই ছবি।
ট্যাগলাইন থেকেই আন্দাজ করা যায়, এই ছবি আবেগ, অ্যাকশন এবং পারিবারিক সম্পর্কের এক অন্য মেলবন্ধন। ছবির পরিচালনায় রয়েছেন জিৎ চক্রবর্ত্তী। ‘বাবা’ ছবিটি পরিচালকের পাঁচ নম্বর ছবি, আএ এই ‘বাবা’ ছবিটির মধ্য দিয়েই প্রযোজকের তালিকায় নাম লেখালেন পরিচালক জিৎ। ছবিতে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, কিরণ মজুমদার, অপরাজিতা আঢ্য, মমতা শঙ্কর, দেবরাজ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু সহ আরও অনেকেই।
পরিচালক জিৎ চক্রবর্ত্তী জানিয়েছেন, ‘বাবা’ শুধু একটি সিনেমা নয়, বরং এক অনুভূতি, যেখানে একজন বাবার দৃষ্টিভঙ্গি থেকে সন্তানের জন্য তাঁর সীমাহীন ভালোবাসা এবং লড়াইকে তুলে ধরা হয়েছে”। পরিচালকের পাশাপাশি সকল অভিনেতারাই আশাবাদী এই ছবির মাধ্যমে দর্শকের দরবারে এক অন্য ছবি উপহার পাবেন।
ছবির কাহিনিতে গৌরব নামের চরিত্রটি তরুণ সাংবাদিক, যে অনাথ আশ্রমে বড় হয়। তাঁর স্বপ্ন পৃথিবীর সেরা বাবা হওয়ার। ছোটবেলার সঙ্গী রাইকে বিয়ে করেন তিনি। তাঁদের কন্যাসন্তানের জন্মও হয়৷ কিন্তু সন্তানের প্রতি অতিরিক্ত সুরক্ষাবোধ তাঁদের দাম্পত্যে টানাপোড়েন সৃষ্টি করে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রে সাংবাদিক গৌরব জড়িয়ে পড়েন কলকাতার এক শিশু পাচার চক্রের বিরুদ্ধে লড়াইয়ে। রোম্যান্স, পারিবারিক সম্পর্কের ওঠাপড়া, হাস্যরসের পাশাপাশি সমাজের কঠিন বাস্তব রাস্তার শিশুদের দুর্দশার অন্ধকার দিক এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে ‘বাবা’ শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, এটি বাবার ভালোবাসা, ত্যাগ এবং দায়িত্ববোধের এক আবেগঘন উপাখ্যান, যা এই ‘ফাদার্স ডে’-তে দর্শকদের জন্য বিশেষ উপহার বলেই মনে করছেন পরিচালক৷

Post Views: 111

Continue Reading

Previous: শুভেন্দুর আপ্ত সহায়ককে খুনের ঘটনায় তৃণমূলকে নিশানা করলেন শমীক
Next: শুভেন্দু-ঘনিষ্ট চন্দ্রনাথের মৃত্যুর আগে ফোনালাপে ছিলেন শঙ্কর ঘোষ; জানালেন মৃত্যুর ঠিক আগের পরিস্থিতি

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.