Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শুভেন্দুর আপ্ত সহায়ককে খুনের ঘটনায় তৃণমূলকে নিশানা করলেন শমীক

শুভেন্দুর আপ্ত সহায়ককে খুনের ঘটনায় তৃণমূলকে নিশানা করলেন শমীক

Online Desk মে 7, 2026
samik-f.jpg

ওঙ্কার ডেস্ক: নন্দীগ্রাম ও ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় বিদায়ী শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে বারাসত হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে শমীক বলেন, প্রতিহিংসাজনিত কারণে চন্দ্রনাথকে হত্যা করা হয়েছে।

বিজেপির রাজ্য সভাপতির কথায়, ‘এটা সম্পূর্ণ পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড।’ তিনি বলেন, এ বিষয়ে এখনই তিনি বেশি কিছু বলতে চাইছেন না। কারণ দু’দিন পরে ব্রিগেডে বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসার কথা রয়েছে। তাই তদন্তের স্বার্থে তিনি বেশি কিছু বলতে চাইছেন না। তাঁর কথায়, ‘কিছু বিষয়ে আমি একটু চুপ থাকতে বাধ্য হচ্ছি। এখনও পর্যন্ত নির্বাচনী বিধি কার্যকর রয়েছে। তারা বিষয়টি দেখুক। রাজ্যপালকেও অনুরোধ করব, তিনি বিষয়টি দেখবেন।’

এদিন শমীক ভট্টাচার্য দলীয় কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়েছেন। সেই সঙ্গে পুলিশকে দলীয় রং না দেখে পদক্ষেপ করার অনুরোধ করেছেন। চন্দ্রনাথের হত্যা প্রসঙ্গে ক্ষুব্ধ শমীক বলেন, ‘আমাদের কি ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে পদাঘাত করবে, সে ভুল করছে। আমরা তৃণমূলের ভাষায় কথা বলতে পারি, কথা বলতে জানি। কিন্তু তা-ও বলছি না, বলব না। এটাই আমাদের অবস্থান।’ সোমবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে পালাবদল সুনিশ্চিত হয়েছে। ফলপ্রকাশের পর বিভিন্ন জায়গায় হিংসার ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে শমীক বৃহস্পতিবার বলেন, তৃণমূলের এক শ্রেণীর লোকজন বিজেপির পতাকা হাতে নিয়ে তৃণমূলের অফিসে গিয়ে ভাঙচুর করছে। বিজেপির যারা এই অশান্তির ঘটনায় জড়িত আছে তাদেরকে বৃহস্পতিবার বিকেলে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

Post Views: 76

Continue Reading

Previous: উত্তরপ্রদেশে যমুনা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৬
Next: ফাদার্স ডে’তে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘বাবা’, নতুন ভূমিকায় বিক্রম-কিরণ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.