Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে যমুনা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৬

উত্তরপ্রদেশে যমুনা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৬

Online Desk মে 7, 2026
boat-f.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক নৌকাডুবির ফলে নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ ছয় যাত্রী। বুধবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের হামিরপুর জেলার কুরারা থানা এলাকার ভাউলি গ্রাম পঞ্চায়েত এলাকার কুতুবপুর পটিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। যমুনা নদীর উপর দিয়ে নৌকাটি প্রায় নয় জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল। সেই যাত্রাপথে দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের মধ্যে মহিলা ও শিশু রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি দ্বীপ থেকে তরমুজ ও শসা নিয়ে যাত্রীরা নৌকাতে উঠেছিলেন। সেই যাত্রাপথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনিক কর্তাদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করার। উদ্ধার অভিযানে কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলে সতর্ক করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

প্রশাসনের এক আধিকারিক জানান, ওই ব্যক্তিরা তরমুজ ও শসা সংগ্রহের জন্য নৌকায় করে যমুনা নদী পার হয়ে নদীর মাঝখানে একটি দ্বীপে গিয়েছিলেন। সন্ধ্যা ৬টা নাগাদ ফেরার পথে, মাঝি-সহ ১০ জন যাত্রী বোঝাই নৌকাটি নদীর মাঝখানে উল্টে যায়। এর ফলে সবাই নদীতে তলিয়ে যান। ঘটনার পর মাঝি তিন জনকে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার হওয়া তিন জনের নাম বিষ্ণু, রিঙ্কু এবং পারুল। তবে, রানী, আকাঙ্ক্ষা, ব্রজরানী, লাভয়াংশ, গোরেলাল এবং আদিত্য নামের বাকি ছয় জন এখনও নিখোঁজ। উদ্ধার হওয়া যাত্রীদের চিকিৎসার জন্য স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে।

Post Views: 73

Continue Reading

Previous: ভোটের দিনে ইসিআই-এর ওয়েবসাইটে ৬৮ লক্ষ সাইবার হামলা, দাবি মুখ্য নির্বাচন কমিশনারের
Next: শুভেন্দুর আপ্ত সহায়ককে খুনের ঘটনায় তৃণমূলকে নিশানা করলেন শমীক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.