Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?

তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?

Online Desk মার্চ 4, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: নাটকের শুটিং চলাকালীন সহকর্মীকে মারধরের অভিযোগ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। শুটিং শেষ হতেই সোশাল মিডিয়ায় লাইভে এসে গোটা বিষয় নিয়ে মুখ খোলেন সামিয়া অথৈ। তিনি অভিযোগ জানান, স্ক্রিপ্টয়ের বাইরে গিয়ে তাঁকে মারধর করেছেন তিশা। পাল্টা তিশা এই অভিযোগ অস্বীকার করেছেন। তিশার দাবি, তিনি যা করেছেন তা পুরোটাই স্ক্রিপ্টে ছিল, অভিনয়ের অংশ।
প্রসঙ্গত, দিন কয়েক আগে সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন সামিয়া অথৈ। সেখানেই তিনি তিশার বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ তোলেন। পরিচালক রাফাত মজুমদার রিঙ্কুর একটি নাটকের শুটিং করছিলেন বলে তিনি জানান। সেই নাটকের আরেক অভিনেত্রী ছিলেন তিশা। প্রথম দিন থেকেই নাকি তিশার আচরণে অস্বস্তি বোধ করেন অথৈ। তবে মানিয়ে নিয়ে কাজ করছিলেন। কিন্তু অভিযোগ, এক পর্যায়ে নাকি স্ক্রিপ্টে লেখা না থাকলেও তাঁকে মারধর করেন তিশা। বিষয়টা একদিনের পর। নাটকের শেষ দৃশ্য শুটিংয়ের সময় নাকি হালকা স্পর্শের কথা থাকলেও তাঁকে পাল্টা সপাটে চড় মারেন তিশা। অথৈ-এর এই ভিডিওকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়েছে বিনোদন জগতে। তিশাকে নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।
এ বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন তানজিন তিশা। তাঁর কথায়, অথৈ-এর প্রতি তাঁর কোনও ব্যক্তিগত আক্রোশ নেই। ঘটনাটি পুরোটাই শুটিংয়ের অংশ। বরং ভিডিও করে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি তিশার। তবে এবিষয়ে এখনও পরিচালক বা প্রযোজনা সংস্থার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post Views: 67

Continue Reading

Previous: ভুতুড়ে ঘটনা নবদ্বীপে, শ্মশানে দাহকাজ সেরে ফেরার পথে অস্বাভাবিক মৃত্যু
Next: ‘আমরা পরস্পরের ভিন্নতা উদযাপন করি’, হোলির শুভেচ্ছা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026
esgd.png

শচীন পুত্রের বিয়েতে চাঁদের হাট, চার হাত এক হল অর্জুন-সানিয়ার, কারা কারা হাজির ছিলেন অনুষ্ঠানে?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
loco.jpg

পাইলসে আক্রান্ত, ছুটি না দেওয়ায় বসের সামনে প্যান্ট খুলে প্রতিবাদ লোকো পাইলটের!

Online Desk মার্চ 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.