ওঙ্কার ডেস্ক: ঠোঁটে প্লাস্টিক সার্জারি করা বিষয়টা টলি এবং বলি ইন্ড্রাস্টিতে এক পুরোনা পন্থা। দুই ইন্ড্রাস্টির পুরোনো দিনের নায়িকারাও হেঁটেছেন এই পথে। তবে বর্তমানে দুই ইন্ড্রাস্টিতেই ঠোঁটে সার্জারি করার চল বেড়েছে বিভতস্যভাবে। নায়িকারা ভাবেন ঠোঁটে সার্জারি করালে বাহ্যিক ভাবে দেখতে আরোও আকর্ষণীয় হবে।
সার্জারির চক্করে এবার উর্ফী জাভেদের বর্তমান অবস্থা প্রায় শোচনীয়। ঠোঁট ফুলে প্রায় একাকার অবস্থা নেটপ্রভাবীর। এমনকি বদলে গিয়েছে মুখের আকৃতি। বলা যেতে পারে, উর্ফীকে চেনাই দায়। তবে মজার বিষয় সেই বিকৃত মুখ লুকোচ্ছেন না উরফী। বরং নিজের ফোলা মুখ নিয়ে নিজেই রসিকতা করছেন বটে! কিন্তু নিজের মুখের দিকে তাকালেই আঁতকে উঠছেন উর্ফী একথা স্বীকার করেছেন। এমনকি সমাজ মাধ্যমেও একটি ভিডিও পোস্ট করেন এবং সেখানে পরনে কালো প্যান্ট আর ক্রপ টপে দেখা গেছিল তাকে। তিনি বলেন, “আমার প্রেমিক বলে, কথায় কথায় মুখ ফুলিয়ে রাখি আমি। যদিও কথাটা সত্যি, তাই না?”
তবে কীভাবে ঠোঁটের এই অবস্থা হল তা নিয়ে সমাজ মাধ্যমে মাধ্যমে বলেন, ফিলার্স সরিয়ে ফেলার পদ্ধতিতেই নাকি এমন অঘটন ঘটেছে। আরও একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন, সেখানে গেছে ইনজেকশন ফোটানো হচ্ছে উর্ফীর ঠোঁটে। যদিও উর্ফী বলেন “এটা ফিলার্স নয়। আমি ফিলার্সটা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি, কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। পরে আবার ফিলার্স ব্যবহার করব, কিন্তু আর সূচ ফুটিয়ে নয়। ফিলার্স সরিয়ে ফেলার এই পদ্ধতি খুবই যন্ত্রণাদায়ক। তবে সব সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এই পদ্ধতি অবলম্বন করা উচিত।” তবে খুব শীঘ্রই ফের নতুন করে ফিলার্স ব্যবহার করবেন বলেও জানিয়েছেন উর্ফী। উর্ফীর অনুগামীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
