Skip to content
জুন 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আলিপুর চিড়িয়াখানা থেকে উধাও ৩০০-র বেশি প্রাণী, মামলা হাইকোর্টে

আলিপুর চিড়িয়াখানা থেকে উধাও ৩০০-র বেশি প্রাণী, মামলা হাইকোর্টে

Online Desk জুলাই 22, 2025
zoological-garden.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: আলিপুর চিড়িয়াখানা থেকে শতাধিক প্রাণী উধাও! একটি দুটি নয়, প্রায় ৩০০ টির বেশি প্রাণী আলিপুর চিড়িয়াখানা থেকে নিখোঁজ। এই তথ্য প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে রীতিমত। ইতিমধ্যে আলিপুর চিড়িয়াখানার বিরুদ্ধে বেআইনি বাণিজ্য ও জমি বেচার অভিযোগে হাইকোর্টে মামলা করেছে শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
ভারতের বিভিন্ন চিড়িয়াখানাগুলোতে কতগুলি প্রাণী রয়েছে, কোন প্রজাতির প্রাণি রয়েছে তার রিপোর্ট প্রতি বছর প্রকাশ করে সেন্ট্রাল জু অথরিটি। এবার সেই ‘অ্যানুয়াল ইনভেন্টরি অফ অ্যানিম্যালসে’ রয়েছে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট অনুযায়ী, কলকাতার আলিপুর চিড়িয়াখানায় হদিশ নেই ৩২১টি প্রাণীর। শুধু তাই নয়, গত ৩০ বছরের হিসেবেও রয়েছে গরমিল। গোটা বিষয়টি নিয়ে বেসরকারি সংস্থাটি মামলা দায়ের করেছে হাইকোর্টে। আদালতে যে সংস্থাটি মামলা করেছে সেটির নাম ‘স্বজন’। ওই স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, ২০২৩-২৪ অর্থবর্ষের শেষে চিড়িয়াখানায় ৬৭২টি প্রাণী ছিল, কিন্তু ঠিক পরের দিন অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষের শুরুতে সেই সংখ্যা দাঁড়ায় ৩৫১-তে। অর্থাৎ মাত্র এক রাতেই নিখোঁজ ৩২১টি প্রাণী।
রিপোর্ট অনুসারে, ১৯৯৫-৯৬ অর্থবর্ষ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় প্রতি বছরই আলিপুর চিড়িয়াখানার প্রাণী সংখ্যার হিসেবে গরমিল হয়েছে। কোনও বছর প্রাণীর সংখ্যা কমেছে তো, কোনও বছরে প্রাণীর সংখ্যা বেড়েছে। তবে ঠিক কী কারণে এই গোলমাল তা এখনও স্পষ্ট নয়। অবৈধ বন্যপ্রাণী পাচার করা হচ্ছে কি না তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন পশুপ্রেমীরা।

Post Views: 252

Continue Reading

Previous: নাগরিকত্বের জন্য আধার ও ভোটার কার্ড যথেষ্ট নয় ! শীর্ষ আদালতের রায়েকে চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনের হলফনামা
Next: ফিলার্স সরাতে নয়া পদ্ধতি অবলম্বনে ফের চর্চায় উরফি জাভেদ, চিন্তিত তাঁর অনুরাগীমহল

সম্পর্কিত গল্প

death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
Untitled.png

গ্রেফতার হতেই, পুষ্পার পার্টি অফিসে তাণ্ডব বিক্ষুব্ধ জনতার, প্রাপ্য ত্রাণ সামগ্রী লুট !

Online Desk জুন 8, 2026

You may have missed

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.