Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘চাবিওয়ালা’-র মুকুটে নয়া পালক, আন্তর্জাতিক মঞ্চে জয়জয়কার

‘চাবিওয়ালা’-র মুকুটে নয়া পালক, আন্তর্জাতিক মঞ্চে জয়জয়কার

Online Desk মার্চ 28, 2026
WhatsApp-Image-2026-03-27-at-11.43.56-PM.jpeg

সহেলী বিশ্বাস: ভারতীয় সিনেমায় আরও এক গর্বের কারণ হয়ে দাঁড়াল বাংলা স্বাধীন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাবিওয়ালা’। আন্তর্জাতিক মঞ্চে তাঁর জয়জয়কার। ৬ষ্ঠ শ্রীলঙ্কা আন্তর্জাতিক ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে একাধিক পুরস্কারে একের পর এক মুকুট তুলে নিয়েছে মাথায়। মোট ১৯টি বিভাগে অফিসিয়াল নির্বাচনের মাধ্যমে ছবিটি উৎসবে তার প্রমাণ রেখেছে। এই সাফল্যের মুকুটে সবচেয়ে বড় পালক যোগ করেছেন ছবির পরিচালক, যিনি জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার। অভিনয় বিভাগে শুভাশিস মুখার্জি জিতেছেন সেরা পার্শ্ব অভিনেতা, কৌশিক কর পেয়েছেন সেরা অভিনেতা, এবং অমৃতা চট্টোপাধ্যায় জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

রাজকুমার ভুঁইয়া এবং রাজা ঘোষের প্রযোজনায় নির্মিত ‘চাবিওয়ালা’ স্বাধীন সিনেমার শক্তি ও দৃঢ়তার এক বড় উদাহরণ। ২০১৭–১৮ সালে সম্পূর্ণভাবে স্বাধীন উদ্যোগে শুরু হওয়া এই প্রজেক্ট ধীরে ধীরে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি অর্জন করেছে। এই সাফল্য প্রসঙ্গে পরিচালক জানান, এই মুহূর্তটি তাঁদের সকলের জন্য অত্যন্ত আবেগঘন এবং আনন্দের। তিনি উৎসব কর্তৃপক্ষ, জুরি সদস্য এবং সকল সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিজের সাফল্য প্রসঙ্গে অমৃতা চট্টোপাধ্যায় জানান, ‘চাবিওয়ালা’-এর জন্য এই পুরস্কার পাওয়া তাঁর কাছে অত্যন্ত বিশেষ। তিনি পরিচালককে ধন্যবাদ জানান তাঁকে এই চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য।
পাশাপাশি এই সাফল্যের মাধ্যমে ‘চাবিওয়ালা’ আবারও প্রমাণ করল, সৎ গল্প বলার শক্তি এবং নিষ্ঠা থাকলে ভাষা ও দেশের সীমানা পেরিয়েও দর্শকদের মনে জায়গা করে নেওয়া সম্ভব। বর্তমানে এই সাফল্যে সকলেই মেতে উঠেছে।

Post Views: 125

Continue Reading

Previous: সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত একাধিক সেনা
Next: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ দেওয় শুরু করল নবান্ন

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.